News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে এসডিএম অফিসে জাল নথি তৈরি দালাল চক্র
Image

কৈলাসহরে এসডিএম অফিসে জাল নথি তৈরি দালাল চক্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ কৈলাসহরে এসডিএম অফিসে জাল পিআরটিসি বানানোর দালাল চক্রের হদিশ মিলেছে৷ দীর্ঘ দিন ধরে অভিযোগ ছিল এসডিএম অফিস থেকে জাল পিআরটিসি বের হচ্ছে৷ কিন্তু প্রমাণ না থাকায় কিছু করার ছিল না৷ অবশেষে দালাল চক্রের এক পাণ্ডাকে শনাক্ত করা হয়েছে এবং তার নামে থানায় এফআইআর করা হয়েছে৷ জানা গেছে, কয়েক দিন আগে শ্রীনাথ পুর গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা অপর্ণা ওয়াং এস ডি এম অফিসে যান পিআরটিসি বের করতে৷ সেখানে গিয়ে তিনি দালাল চাই বেনু শুক্রবৈদ্যের খপ্পরে পড়েন৷ দালাল চক্রের সদস্যরা অপর্ণাকে ডেকে নিরাপদ জায়গায় নিয়ে বলে কোন কিছু করতে হবে না, কোনও কাগজপত্র লাগবে না, কিছু টাকা  দিলে পি আর টিসি বাড়িতে বসেই পেয়ে যাবেন৷ অপর্ণা বিশ্বাস করে কিছু টাকা দিয়ে  দেনে৷ দালালটি বলে কয়েকদিন পর এসে খোঁজ নিতে৷ সে অনুযায়ী অপর্ণা মঙ্গলবার দালাল বেণুর কাছে যান৷ তখন বেণু আরও টাকা দাবি করে এবং পিআরটিসি অপর্ণাকে দেয়৷ সেই সময় টাকা নিয়ে অপর্র্ণ এবং দালালের মদ্যে বচসা বাঁধে৷ তখন কিছু লোক বেণুকে আটক করে পিআরটিসি প্রদান শাখায় গিয়ে রেজিস্টার তল্লাসি করলে দেখা যায় অপর্ণার নামে কোন পিআরটিসি এন্ট্রি করা হয়নি৷ অর্থাৎ অপর্ণা কে যে পিআরটিসি দেওয়া হয়েছে সেটি জাল৷ অভিযোগ এজাতীয়  পিআরটিসি শাখায় এক শ্রেনীর কর্মচারীর যোগসাজশ আছে৷ এইদিকে দালাল বেণু শুক্র বৈদ্যের নামে থানায় এফআইআর দায়ের করা হয়৷ সুষ্টু তদন্ত হলে নানা অবৈধ কাজে বহু কর্মচারীরা যে জড়িত সেই তথ্য বেড়িয়ে আসবে বলে ধারনা অভিজ্ঞ মহলের৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top