News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত বিদ্যুৎ ঘোষের অন্তবর্তী জামিন
Image

নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত বিদ্যুৎ ঘোষের অন্তবর্তী জামিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ নারী নির্যাতনের দায়ে অভিযুক্ত বহিসৃকত বিজেপি নেতা তথা আইনজীবী বিদ্যুৎ ঘোষ সোমবার পর্যন্ত শর্তসাপেক্ষ জামিন পেলেন হাইকোর্টে৷ মূলত যে মহিলা বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে নির্যাতন ও প্রতারণার অভিযোগ করেছে সে মহিলার উপর কিছু প্রশ্ণ তুলে আপাতত হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন বিদ্যুৎ  ঘোষ৷ বিদ্যুৎ ঘোষ নিজেকে স্ত্রী পরিত্যক্তা বলে পরিচয় দিয়ে মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল বলে অভিযোগ৷ কিন্তু বাস্তবে বিদ্যুৎ ঘোষের স্ত্রী সন্তান রয়েছে বিষয়টি জানার পর মহিলা প্রতিবাদ করলে তার উপর প্রথমে শারীরিক নির্যাতন ও পরে বিষয়টি নিয়ে মামলা-মোকদ্দমা থেকে বিরত থাকতে হুমকি ধমকি দিয়ে ভাড়াবাড়ি থেকে তারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ এরপরই মহিলা আইনের দারস্থ হয়ে বিদ্যুৎ ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করেন৷ কিন্তু অভিযুক্ত পলাতক বলে পুলিশ তাকে গ্রেফতারে ব্যর্থ হয়৷ কিন্তু বিদ্যুৎ ঘোষ জামিনের আবেদন জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন৷ বিবাদী পক্ষের আইনজীবী বক্তব্য ছিল অভিযোগকারিনী নিজে স্বামী পরিত্যক্তা পরিচয় দিয়ে বিদ্যুৎ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েতুলেছিলেন৷ অথচ সম্প্রতি এই মহিলা বিবাহ বিচ্ছেদের মামলা আদালতে দাখিল করেছেন যা প্রমাণ করে তিনি আদৌ স্বামী পরিত্যাক্তা নন৷ সমস্ত তথ্য দিয়ে বিবাদী পক্ষ অভিযুক্তের জামিনের আর্জি জানালে মুখ্য বিচারপতি অভিযুক্তের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন৷ তবে এই জামিনের আদেশ সোমবার পর্যন্ত বলবত থাকবে৷ এরপর বিবাদী পক্ষের দাখিল করার নথি কিংবা যুক্তি-তর্ক সন্তোষজনক না হলে এই জামিন বাতিলেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটার সুব্রত সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top