News Flash

  • Home
  • Uncategorized
  • বাইপাসে নোশআগ্রস্থের তান্ডবে, চাঞ্চল্য
Image

বাইপাসে নোশআগ্রস্থের তান্ডবে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ নেশাগ্রস্থ যুবকের উন্মত্ত তান্ডবে দক্ষযজ্ঞ বেধেছে খয়েরপুর থেকে যোগেন্দ্রনগর যাওয়ার পথে বাইপাসে৷ বৃহস্পতিবার টিআর-০১এএ-৯৯২৮ নম্বরের সুকটিে নিয়ে  ৩ বন্ধু দ্রুতবেগে যাওয়ার পথে অটো গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে স্থানীয় মানুষের চেষ্টায়৷ অভিযুক্তদের আটক করে নাম ও ঠিকানা জানতে চাইলে অটো চালক বেকে বসে সুকটি চালক৷ স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্থ হওয়ার সুকটির চালক ও দুই বন্ধু ইট নিয়ে অটো চালককে মারার চেষ্টা চালায়৷ মুহুর্তের মধ্যে বাইপাসে প্রবল যানজটের সৃষ্টি হয়৷ বৃষ্টির মধ্যে নেশাগ্রস্থ যুবকরা কোন শব্দ উচ্চারন করতে পারেনি৷ ক্ষুব্ধ জনতা উত্তম মধ্যম দিয়ে শ্রী নগর থানার পুলিশের হাতে তোলে দেয়৷ দ্রুতবেগে নেশাগ্রস্থ হয়ে সুকটি চালানো, মারধোরের চেষ্টার মামলা রজু করে তদন্ত শুরু করেছেন পুলিশ৷ দিনভড় হতচকিত এই নেশাগ্রস্থ যুবকের উদ্দন্ডতার খবরে চাঞ্চল্য বিরাজ করে জনমনে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top