News Flash

  • Home
  • Uncategorized
  • এবার কার‌্যত বিনামূল্যে বাজারে আসছে জিও স্মার্ট ফোন
Image

এবার কার‌্যত বিনামূল্যে বাজারে আসছে জিও স্মার্ট ফোন

মুম্বাই, ২১ জুলাই (হি.স.) : এবার বাজারে আসছে জিও স্মার্ট ফোন | গ্রাহকদের বিনা পয়সায় এই মোবাইল হ্যান্ডসেট দেওয়ার কথা ঘোষণা করেলন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি|শুক্রবার মুম্বইয়ে রিলায়েন্সের ৪০ তম বার্ষিক সাধারণ সভার বৈঠকের পরে ফোর জি সুবিধা সম্পন্ন এই ফোন বাজারে আনার কথা ঘোষণা করলেন সংস্থার প্রধান মুকেশ আম্বানি|

তিনি জানান এই ফোনে থাকবে স্মার্টফোনের যাবতীয় বৈশিষ্ট্য| এই ফোন পেতে গেলে গ্রাহকদের প্রথমে ১৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে তিনবছর বাদে তা ফেরত দেওয়া হবে| অর্থাত্ ফোন দেওয়া হচ্ছে কার‌্যত বিনা মূল্যে| যাঁরা এই ফোন নেবেন তাঁরা মাসে ১৫৩ বিনিময়ে অনলিমিডেট ডেটা পাবেন|

এদিন জিও ফোনের ঘোষণা করে মুকেশ বলেন, অন্যান্য টেলি পরিষেবা সংস্থাগুলোর থেকে মাত্র ৩ শতাংশ খরচে ১৫৩ টাকার প্ল্যানে গ্রাহকরা আরও বেশি সুবিধা পাবেন| সপ্তাহে ৫৪ টাকা এবং দুদিনের জন্য ২৪ টাকার প্ল্যানও এনেছে জিও|

১৫ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে ছাড়া হবে ইন্ডিয়া কা স্মার্টফোন জিও ফোন| ২৪ আগস্ট ফোনের ৱুকিং শুরু হবে| ২৪ সেপ্টেম্বর থেকে আগে এলে আগে পাবে ভিত্তিতে ৫০ লক্ষ ফোন দেওয়া হবে বলে জিও সূত্রে জানানো হয়েছে| ফোনে থাকছে জিও টিভি, জিও মুভিজ এবং অন্যান্য পরিষেবার ব্যবস্থা|-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top