News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ প্রত্যাহার ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যপালের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ বিপ্লব দেব
Image

অবরোধ প্রত্যাহার ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করে রাজ্যপালের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ আইপিএফটি নেতৃত্ব রেল ও জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক এবং পাশাপাশি রাজ্য সরকারের ভুমিরার তীব্র সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব৷ এদিন দলীয় কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন গত ১০ দিন ধরে চলা আই পিএফটির রেল ও জাতীয় সড়ক অবরোধের ফলে সমগ্র ত্রিপুরাবাসীকে যে অসহনীয় দুর্র্ভেগের শিকার হতে হয়েছে এবং অরাজক পরিস্থিতি নিরসনে রাজ্য সরকার যে চরম উদাসীন ছিল তা রাজ্যবাসীর কাছে জলের মত পরিস্কার হয়ে গেছে৷ এই অবরোধ তোলার জ্যন্য রাজ্যপাল তথাগত রায় যেভাবে গত দুই দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তার জন্য তিনি রাজ্যপাল তথাগত রায়ের ভূয়সী প্রশংসা করেন৷ উল্লেখ্য রাজ্য সরকারের ভূমিকায় হতাশ হয়ে রাজ্যবাসীর স্বার্থে গত ১৮ তারিখ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এক প্রতিনিধিদল মাননীয় রাজ্যপাল এর সঙ্গে দেখা করে এবং রাজ্য সরকার যে এই অবরোধ তোলার ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন সেই বিষয়ে অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যপালকে অনুরোধ করেন৷ তিনি আরও বলেন যে কাজ রাজ্যপাল এর সদর্থক ভূমিকায় মাত্র ২ দিনে সম্পন্ন হয়েছে সেই কাজ এই রাজ্য সরকার ৯ দিনেও করে উঠতে পারেনি৷ এর দ্বারই পরিস্কার রাজ্য সরকার সমস্যাটাকে জিইয়ে রেখে দিতে চেয়েছিল শুধু রাজনৈতিক লাভালাভের কথা মাথায় রেখে৷ তিনি আরও বলেন এর দ্বারা লাভ হয়েছে কিছু কালোবাজারির এবং প্রত্যেক বছর এই সময়টিতে কোন না কোন সমস্যা তৈরি করে কালোবাজারিদের সুযোগ করে দেওয়া হয় সি পি এম এর পার্টি ফান্ড স্ফীত করার জন্য৷
এদিকে গতকাল সারা রাজ্যে সিপিএম যেভাবে নিরীহ বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে বিজেপি রাজ্য সভাপতি বিল্পব কুমার দেব তার তীব্র নিন্দা করেন৷ গতকাল রাতে ছৈলেংটায় বিজেপি পার্টি অফিস এ ঢুকে যেভাবে সিপিএম মদতপুষ্ট সমাজ বিরোধীরা আক্রমন চালিয়েছে তার ফলে কয়েকজন নিরীহ বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছে এবং পরে ছৈলেংটা বাজারে মারামারির ফলে একজন নিরীহ নাগরিক ঘটনাস্থলেই মারা যায়৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব একজন নিরীহ নাগরিক এর মৃত্যুর ঘটনায় গভীর শোক ব্যাক্ত করেন এবং সিপিএম এই মৃত্যুর ঘটনাটিকে যেভাবে রাজনীতির রঙ দেবার চেষ্টা করছে তার তীব্র নিন্দা করেন বিপ্লব কুমার দেব৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top