নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ আইপিএফটির অবরোধ আন্দোলনের পিছনে বিজেপির হাত ছিল বলে আবারও অভিযোগ করলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ তাঁর বক্তব্য রাজ্যের জাতি ও উপজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিজেপি এই অবরোধের মদত যোগিয়েছিল৷ বিজেপি চেয়েছিল এই অবরোধ আরও কিছুদিন স্থায়ী থাকুক৷ কিন্তু, রাজ্যের শান্তিপ্রিয় মানুষের সহযোগিতায় বিজেপির এই রাজনৈতিক ষড়যন্ত্র ভেস্তে গিয়েছে৷ বৃহস্পতিবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন বিজন ধর৷
শ্রীধর আরও বলেন, আইপিএফটি অবরোধ আন্দোলন প্রত্যাহার করায় রাজ্যের সমস্ত অংশের মানুষ স্বস্তির নিশ্বাস ফলতে পারছেন৷ তবে, আগামীদিনে বিজেপি এমন ধরনের আরও ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ তিনি বলেন, আইপিএফটিকে অবরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপির প্রত্যক্ষ মদত ছিল৷ তাই তো অবরোধকারীরা শ্লোগান দিয়েছিল নরেন্দ্র মোদি জিন্দাবাদ৷ এখানে সিপিএমের কোন মদত ছিল না৷ যদি থাকত তাহলে মানিক সরকার মুর্দাবাদ বলতো না৷
সাংবাদিক সম্মেলনে বিজন ধর বুধবার রাতে মনু ও ছৈলেংটায় বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন বিজেপির কর্মীরা সিপিএম কর্মীদের উপর হামলা চালায়৷ তাতে একজনের মৃত্যু হয়েছে৷ আরও কয়েকজন আহত হয়েছে৷ বিজেপি রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন৷

অবরোধের পিছনে বিজেপির হাত ছিল , অভিযোগ বিজনের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















