নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ নেশাগ্রস্থ যুবকের উন্মত্ত তান্ডবে দক্ষযজ্ঞ বেধেছে খয়েরপুর থেকে যোগেন্দ্রনগর যাওয়ার পথে বাইপাসে৷ বৃহস্পতিবার টিআর-০১এএ-৯৯২৮ নম্বরের সুকটিে নিয়ে ৩ বন্ধু দ্রুতবেগে যাওয়ার পথে অটো গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে ব্যর্থ হয়েছে স্থানীয় মানুষের চেষ্টায়৷ অভিযুক্তদের আটক করে নাম ও ঠিকানা জানতে চাইলে অটো চালক বেকে বসে সুকটি চালক৷ স্থানীয়দের অভিযোগ, নেশাগ্রস্থ হওয়ার সুকটির চালক ও দুই বন্ধু ইট নিয়ে অটো চালককে মারার চেষ্টা চালায়৷ মুহুর্তের মধ্যে বাইপাসে প্রবল যানজটের সৃষ্টি হয়৷ বৃষ্টির মধ্যে নেশাগ্রস্থ যুবকরা কোন শব্দ উচ্চারন করতে পারেনি৷ ক্ষুব্ধ জনতা উত্তম মধ্যম দিয়ে শ্রী নগর থানার পুলিশের হাতে তোলে দেয়৷ দ্রুতবেগে নেশাগ্রস্থ হয়ে সুকটি চালানো, মারধোরের চেষ্টার মামলা রজু করে তদন্ত শুরু করেছেন পুলিশ৷ দিনভড় হতচকিত এই নেশাগ্রস্থ যুবকের উদ্দন্ডতার খবরে চাঞ্চল্য বিরাজ করে জনমনে৷
বাইপাসে নোশআগ্রস্থের তান্ডবে, চাঞ্চল্য
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















