News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি ডোডা, মৃত ৭
Image

মেঘ ভাঙা বৃষ্টিতে বানভাসি ডোডা, মৃত ৭

শ্রীনগর, ২০ জুলাই (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে বানভাসি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার থাথ্রি টাউন| বৃহস্পতিবার ভোররাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে| বৃষ্টির জেরে হঠাত্ই হড়পা বানে জলের তোড়ে ভেসে গিয়েছেন অনেকেই| এখনও পর‌্যন্ত ৭ জনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে| আহত হয়েছেন অন্তত ১১ জন| আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত ২.২০ মিনিট থেকে ডোডা জেলার থাথ্রি টাউনে মেঘ ভাঙা বৃষ্টিপাত শুরু হয়| বৃষ্টির তোড়ে ভেসে যায় ১০-১২টি বাড়ি| যুদ্ধকালীন তত্পরতায় ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, এখনও পর‌্যন্ত ৭ জনের মৃতু্যর খবর পাওয়া গিয়েছে| প্রবল বর্ষণের কারণে আপাতত বন্ধ বাতোতে-ডোডা-কিশত্বর ন্যাশনাল হাইওয়ে|

ডোডার এসপি (সদর দফতর) আই. আহমেদ জানিয়েছেন, মেঘ ভাঙা বৃষ্টির জেরে বানভাসি থাথ্রি টাউন| ভেসে গিয়েছে ১০-১২টি বাড়ি| ৫ জন মহিলা সহ এখনও পর‌্যন্ত ৭ জনের মৃতু্য হয়েছে| আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতেদর নাম হল, নারু দেবী (৪০), স্বপা দেবী (১৪), প্রিয়া দেবী (৭) এবং রাহুল (৯)| বাকি ৩ জনের নাম ও পরিচয় এখনও পর‌্যন্ত জানা যায়নি| এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top