News Flash

  • Home
  • Uncategorized
  • ভাতিজাকে বাঁচাতে গিয়ে সেফটি ট্যাঙ্কে দমবন্ধ হয়ে মৃত্যু দুই কাকার
Image

ভাতিজাকে বাঁচাতে গিয়ে সেফটি ট্যাঙ্কে দমবন্ধ হয়ে মৃত্যু দুই কাকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ ভাইয়ের ছেলেকে বাঁচাতে গিয়ে কাঁচা লেট্রিনের সেফটি ট্যাঙ্কে পড়ে মর্মান্তিক মৃত্যু দুই কাকার৷ মৃতদের নাম শুকলাল সরকার এবং খোকন সরকার৷ গান্ধীগ্রাম এলাকায় এই মর্মান্তিক মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশার৷ রাতে মহকুমা প্রশাসনের মধ্যস্থতায় গুরুতর অবস্থায় গান্ধীগ্রাম থেকে জি বি হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি৷ সেফটি ট্যাঙ্কের মধ্যে শ্বাসরুদ্ধ হওয়ার ফলে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে৷ একই পরিবারের দুজন ব্যক্তি সেফটি ট্যাঙ্কে শিশুকে বাঁচাতে গিয়ে দমবদ্ধ হওয়া নিয়ে রহস্য দানা বেধেছে৷ প্রশ্ণ উঠেছে, শিশু সেফটি ট্যাঙ্কে প্রথমে পড়লেও জীবন রক্ষা হয়েছে৷ আশঙ্কা করা হচ্ছে পরিকল্পিতভাবে সেফটি ট্যাঙ্কে অর্ধমৃত হওয়ার পর দৌড়ঝাপ শুরু করেছে পরিবারের লোকজন৷ বুধবার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তোলে দেয় পুলিশ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু হলে ও কোন স্লুক বের করতে পারেনি থানা বাবুরা৷ দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top