News Flash

  • Home
  • Uncategorized
  • অভাব যোগ্য প্রার্থীর, টেটে ১৪,১৪২ শূন্যপদে আবেদন পড়েছে ৭১৬৬ টি
Image

অভাব যোগ্য প্রার্থীর, টেটে ১৪,১৪২ শূন্যপদে আবেদন পড়েছে ৭১৬৬ টি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই ৷৷ সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্যোগ নিলেও আশানুরূপ সাড়া মিনেনি আবেদনকারীদের কাছ থেকে৷ একমাত্র টেট ওয়ান’র স্নাসকোত্তর স্তরের এবং টেট টু’র ষষ্ট থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে পর্যাপ্ত আবেদনপত্র জমা পড়লেও বাকি সব ক্ষেত্রেই শূন্য পদের তুলনায় এক তৃতীয়াংশ আবেদন্য জমা পড়েনি৷ এদিকে জাতীয় সড়ক অবরোধের জেরে আগেই বাতিল করা হয়েছে টেট পরীক্ষা৷ টেট বোর্ড থেকে জানানো হয়েছে, গত ১৩ জুলাই যে পরীক্ষা হবার কথা ছিল তা হবে ২২ জুলাই৷ গত ২৭ মে টেট বোর্ড বিভিন্ন স্তরের শিক্ষকের শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করে৷ তিনটি ক্যাটাগরিতে মোট ১৪,১৪২ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল৷ এরমধ্যে সর্র্বধিক ৭,৮৯২ টি শিক্ষকের শূন্যপদ রয়েছে অস্নাতক শিক্ষকের জন্য৷ এই ৭,৮৯২ পদের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৬,৪২২ টি শিক্ষকের শূন্যপদ পূরণ করার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এরমধ্যে আবেদনপত্র জমা পড়েছে মাত্র ১০৬৮ টি৷ ষষ্ট থেকে অষ্টম মান পর্যন্ত শিক্ষকের পদের সংখ্যাা হলো ১৪৭০ টি৷ এই ১৪৭০ টি পদের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল৷ স্নাতক পদের জন্য আবেদনপত্র জমা পড়েছে মাত্র ১৪৯২ টি৷ তবে স্নাতকোত্তর স্তরে আবেদন জমা পড়েছে ১৯৫৮ টি৷
এই বিজ্ঞপ্তি জারি করা নিয়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছিল বর্তমানে বিএড পড়ুয়ারা৷ তাদের বক্তব্য ছিল, আবেদন জমা দেয়ার সময়সীমা ৩১ জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক৷ তাহলে সারা রাজ্য থেকে অন্তত ১২০০ ছাত্রছাত্রী পরীক্ষায় বসতে পারবে৷ অন্যতায় ১৪,১৮২ টি পদের জন্য দেড় হাজারের বেশি আবেদনকারী পাওয়া যাবে না৷ যদিও চারটি ক্যাটাগরি মিলে মোট আবেদন জমা পড়েছে ৭১৬৬ টি৷ বর্তমানে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকের বিএড চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে৷ তারা ফলাফলের অপেক্ষা করছেন৷ আর ত্রিপুরা বিশ্ববিদ্যালযের অধীনস্থ ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন৷ তাদের পরীক্ষা শেষ হয়েছে ১৯ জুন৷ ফলে মাত্র কয়েকদিনের জ্যন ১২০০ ছাত্রছাত্রী টেট পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হবে৷ এটাই ছিল আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বক্তব্য৷ যদিও এই ইস্যুতে গড়ে উঠা আন্দোলন আচমকা সেই আন্দোলন থেকে যায়৷ লক্ষণীয় ঘটনা হল, টেট বোর্ড ২০ টি ককবরক, ২ মিজো এবং ৬ টি আরবি শিক্ষক পদের জন্যও বিজ্ঞপ্তি জারি করেছিল৷ কিন্তু এই ২৮ টি পদের জন্য একজনও আবেদন করেননি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top