News Flash

  • Home
  • Uncategorized
  • হিমাচলে প্রাইভেট বাস খাদে, মৃত অন্তত ২০
Image

হিমাচলে প্রাইভেট বাস খাদে, মৃত অন্তত ২০

শিমলা, ২০ জুলাই (হি.স.): হিমাচল প্রদেশের রামপুরের কাছে খাদে বাস পড়ে যাওয়ায় মৃতু্য হল অন্তত ২০ জন যাত্রীর| আহত হয়েছেন আরও বেশ কয়েকজন| আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক, তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ হিমাচল প্রদেশের রাজধানী শিমলা থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে, রামপুরের কাছে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন| চিত্কার শুনে দুর্ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় মানুষ জন| পুলিশ স্টেশনে খবর দেওয়া হলে দুর্ঘটনাস্থলে আসে অ্যাম্বুল্যান্স| শুরু হয় উদ্ধারকাজ| আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| সঙ্কটজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিত্সাধীন|

ডেপুটি কমিশনার (শিমলা) রোহন চন্দ ঠাকুর জানিয়েছেন, ৪০ জন যাত্রী নিয়ে কিন্নরের রেকং পেও থেকে সোলান যাচ্ছিল প্রাইভেট বাসটি| সকাল তখন ৯.১৫ মিনিট হবে, রামপুরের কাছে ৫ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় বাসটি| ২০০ মিটার নীচে সুতলেজ নদীর ধারে বাসটি পড়ে যায়| দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পেঁ ছয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স| আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top