News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধের জেরে মন্ত্রিসভার বৈঠক বাতিল
Image

অবরোধের জেরে মন্ত্রিসভার বৈঠক বাতিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ বিজেপি কর্তৃক মুখ্যমন্ত্রী তাঁর সরকারী আবাসে অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে রাজ্য মন্ত্রীসভার আজকের বৈঠক বাদিল করা হয়েছে৷ ত্রিপুরায় এর আগে কখনো এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন প্রবীণ আমলারা৷ রাজ্য সচিবালয়ের সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সরকারী আবাসকে ঘিরে শুরু হওয়া বিজেপির আজকের অবরোধ কর্মসূচির জেরে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সচিবালয়ের আসার যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়ে গেছে৷ এমনকি মুখ্যমন্ত্রী আবাসের পাশ্ববর্তী এলাকার আরও চারজন বরিষ্ঠ মন্ত্রীর আবাসেও অবরোধের ঘেরাটোপের মধ্যে পড়েন৷ ফলে তাদের কেউই সচিবলয়ে আসতে পারেননি৷ সচিবালয় সূত্রে আরও জানা গেছে, সরকারী আবাস থেকে বেনিয়ে আসার যাবতীয় চেষ্টা ব্যর্থ হয়ে যাবার পর মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জনকে ফোন করেন৷ উভয়ের মধ্যে টেলিফোনে বার্তালাপের পর মন্ত্রীসভার বৈঠক বাতিল করার বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়৷ রাজ্য প্রশাসনের কে বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, রাজের ইতিহাসে এই ধরনের ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি৷ আর যেভাবে মুখ্যমন্ত্রীর বাড়িকে অবরোধ করা হয়েছে তা মুক্ত করাও পুলিশের পক্ষে সহজ নয় বলে পুলিশ প্রশাসনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে জানানো হয়েছে৷ এদিকে, মুক্যমন্ত্রীর সরকারি আবাসে ঘেরাও ঘিরে তীব্র দাবদাহ সত্ত্বেও অবরোধ চলে৷ জানা গেছে  তিন জন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন৷ তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ তাছাড়া দুজন মহিলা পুলিশ কর্মী ও দাবদাহে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top