News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে অটোরিক্সা ও বাসের সংঘর্ষ, মৃত ১০
Image

বিহারে অটোরিক্সা ও বাসের সংঘর্ষ, মৃত ১০

হাজিপুর ও পাটনা, ১৮ জুলাই (হি.স.): বিহারের বৈশালী জেলায় ৭৭ নম্বর জাতীয় সড়কে অটোরিক্সা ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন যাত্রী| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন| মৃত ১০ জনের মধ্যে ৯ জন হলেন অটোরিক্সার যাত্রী| এক জন হলেন বাসের যাত্রী| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাকেশ কুমার জানিয়েছেন, মঙ্গলবার ৭৭ নম্বর জাতীয় সড়কে, পুরানি বাজার এলাকায় অটোরিক্সা ও বাসের সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিক্সার ৯ জন যাত্রী| গুরুতর আহত অবস্থায় ৭ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাণ হারান আরও এক জন| বাকিরা হাসপাতালে চিকিত্সাধীন|
মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে নীতীশ কুমার সরকার

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top