News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভাগের ষড়যন্ত্র ও অবরোধের প্রতিবাদে বুধবার রাজ্যে বন্ধ ডাকল কংগ্রেস, বিরোধীতায় সিপিএম
Image

রাজ্যভাগের ষড়যন্ত্র ও অবরোধের প্রতিবাদে বুধবার রাজ্যে বন্ধ ডাকল কংগ্রেস, বিরোধীতায় সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ আবারও বন্ধের রাজনীতিতে নামল প্রদেশ কংগ্রেস৷ আইপিএফটির এনসি গোষ্ঠীর জাতীয় সড়ক ও রেল অবরোধ নিয়ে রাজ্য সরকার ও বিজেপিকে অভিযুক্ত করেছে কংগ্রেস৷ রাজ্যভাগের ষড়যন্ত্র ও অবরোধের প্রতিবাদে বুধবার ১৯ জুলাই বারো ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেসে৷ সোমবার সন্ধ্যায় কংগ্রেস ভবনে দলীয় নেতারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন৷ ঐ বৈঠকেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অবরোধের প্রেক্ষিতে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের দুর্গতির কথা চিন্তা করে এদিন সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিস্তারিত আলোচনার পর বিজেপি পরোক্ষ মদতে আইপিএফটি এন সি গোষ্ঠীর রাজ্যভাগের চক্রান্তের দাবীকে নিন্দা জানানো হয়েছে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকার ও রাজ্য বামফ্রন্ট সরকার এই অনৈতিক আন্দোলনের সঙ্কট থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েচে৷ রাজ্য সরকার ও তার প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থ ও নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এবং সিপিএম এই রাজ্যে জনসাধারণের জীবন ও সম্পত্তি নিয়ে লুকোচুরি খেলছে৷ কংগ্রেস তাই নীরব দর্শক থাকতে পারেনা৷ তাই প্রদেশ কংগ্রেস এর প্রতিবাদে আগামী ১৯ জুলাই সোমবার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে৷ এই রাজ্যের সমস্ত শ্রেণীর জনসাধারণকে বন্ধ সমর্থন করার আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস৷
এদিকে কংগ্রেসের ডাকা বন্ধের তীব্র বিরোধীতা করেছে সিপিএম রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে সোমবার রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ রাতে কংগ্রেস দলের পক্ষ থেকে আগামী ১৯ জুলাই ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধ ডাকা হয়েছে৷ সিপিআই (এম) রাজ্য সম্পাদকমন্ডলী এই বন্ধ-এর বিরোধিতা করছে৷
আইপিএফটি(এনসি)র অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেল অবারোধ এমনিতে রাজ্যে জনদুর্র্ভেগ সৃষ্টি করেছে৷ তার পর কংগ্রেস দলের ডাকা এই বন্ধ জনদুর্ভোগ আরও বাড়াতে সাহায্য করবে৷ কংগ্রেস দল সাম্প্রদায়িক শক্তি বিজেপি’র ষড়যন্ত্রকারী ভূমিকার কথা উল্লেখ করলেও এই শক্তির বিরুদ্ধে দৃঢ় রাজনৈতিক অবস্থান গ্রহণের পরিবর্তে বামফ্রন্ট সরকারের তথাকথিত নীরবতাকে এক পাল্লায় তুলে কংগ্রেস সুবিধাবাদী অবস্থান গ্রহণ করেছে৷ রাজ্যবাসী প্রত্যক্ষ করছেন বামফ্রন্ট সরকারে এই সড়ক ও রেল অবরোধ প্রত্যাহারের জন্য বার বার আবেদন জানিয়েছে৷ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন৷ বামফ্রন্ট সরকারের এই রাজনৈতিক উদ্যোগকে অস্বীকার করে রাজ্যের বিজেপি দল আইন-শৃঙ্খলা ও সম্প্রীতির পরিবেশ বিনষ্টের যে অপপ্রয়াস চালাচ্ছে, কংগ্রেস দলের ডাকা এই বন্ধ সেই বিভেদকামী ও সাম্প্রদায়িক শক্তিগুলোকেই ইন্ধন যোগাবে৷ এই বন্ধপ্রত্যাহার করে নেওয়ার জন্য সিপিআই (এম) কংগ্রেস দলের প্রতি আহ্বান জানাচ্ছে৷ রাজ্যের সর্বত্র শান্তি, সম্প্রীতি ও সংহতি যাতে ক্ষুন্ন না হয় সেদিকে নজর রাখতে রাজ্যের সব অংশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top