News Flash

  • Home
  • Uncategorized
  • রাশিয়ায় ৭.৮ তীব্রতার শক্তিশালী ভূকম্পন, জারি সুনামি সতর্কতা
Image

রাশিয়ায় ৭.৮ তীব্রতার শক্তিশালী ভূকম্পন, জারি সুনামি সতর্কতা

মস্কো, ১৮ জুলাই (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কমচটকা উপদ্বীপ অঞ্চল| রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৮| স্থানীয় সময় সোমবার সন্ধ্যার এই জোরালো ভূকম্পেন এখনও পর‌্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি| তবে ভূকম্পনের তীব্রতায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ জোরালো ভূকম্পন অনুভূত হয় রাশিয়ার কমচটকা উপদ্বীপ অঞ্চলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল রাশিয়ার নিকোলস্কোয়ি থেকে ১২৪ মাইল পূর্ব-দক্ষিণ-পূর্বে, সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, প্রবল এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করা হয়েছে| কম্পনের টের পাওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন কমচটকা উপদ্বীপ অঞ্চলের মানুষজন|
শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার পরই রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র| সমুদ্র তীরবর্তী ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে| ভূমিকম্পের পরেও বহুবার আফটার শক অনুভূত হয়েছে ওই এলাকায়| কম্পাঙ্ক ছিল ৫.০| হিন্দুস্থান সমাচার| রাকেশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top