News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়ন পত্র জমা দিলেন এনডিএ-র উপ-রাষ্ট্রপতি প্রার্থী বেঙ্কাইয়া, নির্বাচন ৫ আগস্ট
Image

মনোনয়ন পত্র জমা দিলেন এনডিএ-র উপ-রাষ্ট্রপতি প্রার্থী বেঙ্কাইয়া, নির্বাচন ৫ আগস্ট

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): এনডিএ-র পছন্দের উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপির দক্ষিণ ভারতের মুখ এবং সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু| সোমবারই বেঙ্কাইয়া নাইডুকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে এনডিএ| মঙ্গলবার, ১৮ জুলাই উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন|
এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে এসে মনোনয়ন পত্র জমা দেন বেঙ্কাইয়া নাইডু| প্রধানমন্ত্রী ছাড়াও সংসদে ভবনে এদিন উপস্থিত ছিলেন লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রমুখরা|
সোমবার সন্ধ্যায় বিজেপি পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে বেঙ্কাইয়াকে উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে| উপ-রাষ্ট্রপতি নির্বাচনে কেবলমাত্র সাংসদরাই ভোট দেন| লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিজেপি তথা এনডিএ-র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে| তাই রাজনৈতিক মহলের ধারনা, আগামী ৫ আগস্টের উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধীকে অনায়াসেই পরাজিত করতে চলেছেন বেঙ্কাইয়া নাইডু| উপ-রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট| ফল ঘোষণা ওই একই দিনে|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top