News Flash

  • Home
  • Uncategorized
  • বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ
Image

বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ ত্রিপুরার বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে রাজ্যে গৃহযুদ্ধ সৃষ্টি করার চেষ্টার অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক রতন লাল নাথ৷ যদিও কংগ্রেসে তার অবস্থান নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে৷ রাজ্য বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা বিধায়ক রতন লাল নাথ আজ অভিযোগ করেছেন, ‘‘রাজ্যকে যে ভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং রাজ্যের বামফ্রন্ট সরকার তথা শাসক সিপিআএম দল’’৷ তিনি বলেন, ‘‘টানা ৮ দিন ধরে জাতীয় সড়ক এবং রেলপথ বন্ধ৷ রাজ্যের ইতিহাসে কথনই এমনটা হয়নি৷ এই অবস্থায় কোন রাজনৈতিক দল মুখ্যমন্ত্রীকে অবরুদ্ধ করে রাখলে তখন রাজ্য সরকার ৮ দিন অপেক্ষা করে কিনা তাও দেখা প্রয়োজন’’৷ রতন লাল নাথ কংগ্রেসে বিধায়ক হলেও বর্তমানে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে৷ এমনকি তিনি বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে বেশ কয়েকবার প্রকাশ্যে মিলিতও হয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top