News Flash

  • Home
  • Uncategorized
  • এপিএসসি : সুপ্রিম কোর্টে রাকেশ পালদের জামিন আবেদনের শুনানি স্থগিত

এপিএসসি : সুপ্রিম কোর্টে রাকেশ পালদের জামিন আবেদনের শুনানি স্থগিত

নয়াদিল্লি, ১৮ জুলাই, (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশনকে (এপিএসসি) চাকরির নিলাম কেন্দ্রে পরিণত করার অভিযোগে গ্রেফতার চার অভিযুক্তের জামিন আবেদনের ওপর শুনানি স্থগিত হয়ে গেছে।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে তাঁদের জামিন আবেদনের ওপর শুনানির কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেই শুনানি ১৯ জুলাই পর্যন্ত স্থগিত করে পরবর্তী শুনানি ২০ জুলাই হবে বলে জানিয়েছন বিচারপতি মদন লকুরের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ।
এখানে উল্লেখ করা যেতে পারে, মোটা অঙ্কের বিনিময়ে আসাম পাবলিক সার্ভিস কমিশনকে চাকরির নিলাম কেন্দ্রে পরিণত সংক্রান্ত বিশাল কেলেংকারির দায়ে তদানীন্তন চেয়ারম্যান রাকেশ পাল-সহ সদস্য ড. সামেদুর রহমান, তাঁর সরকারি দেহরক্ষী মাবুদ আলি চৌধুরী, আরেক সদস্য বসন্তকুমার দলে, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পবিত্র কৈবর্ত, ডিব্রুগড়ের শহর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের জনৈক অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নবকান্ত পাটির-সহ তিন পদস্থ সরকারি অফিসারকে গ্রেফতার করা হয়েছিল। তাঁরা এখনও কারাবন্দি। গোটা কেলেংকারি সংঘটিত হয়েছিল বিগত কংগ্রেস আমলে।
সুপ্রিম কোর্টে জামিন আবেদন করেছিলেন তদানীন্তন চেয়ারম্যান রাকেশ পাল, দুই সদস্য ড. সামেদুর রহমান ও বসন্তকুমার দলে এবং ডিব্রুগড়ের শহর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার নবকান্ত পাতির।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top