News Flash

  • Home
  • Uncategorized
  • মহা লোক আদালতে মামলার পাহাড় কমেছে ঃ টি ভাইপেই
Image

মহা লোক আদালতে মামলার পাহাড় কমেছে ঃ টি ভাইপেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬, জুলাই৷৷ প্রত্যাশা ছাপিয়ে মহা লোক আদালতে আগরতলার ১৩টি বেঞ্চের ১৯ হাজার ৫০০ মামলার মধ্যে ৮০ ভাগ বাদী ও বিবাদী পক্ষ উপস্থিত হয়েছে রবিবারের মহা লোক আদালতে৷ ব্যাপকহারে উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের মুখ্য বিচারপতি টি ভাইপেই৷ কম খরচে সহজভাবে মামলা নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত মহা লোক আদালতে ট্রাফিক চালান সংক্রান্ত অধিকাংশ মামলা নিষ্পত্তি করা হয়েছে৷ খোয়াইয়ে ৪টি আদালতে ৬ হাজার মামলা, সোনামুড়ায় ৪টি মহা লোক আদালতের বেঞ্চে ৩৮০০ মামলা এবং বিশালগড়ে ২টি বেঞ্চের  মধ্যে ৩০০০ হাজার মামলা নিষ্পত্তির জন্য উঠেছে৷ আগরতলা মহা লোক আদালত ঘুরে দেখেছেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতি টি ভাইপেই৷ আদালতে লক্ষাধিক ট্রাফিক মামলার পাহাড় জমেছে৷ দ্রুততার সঙ্গে মামলা নিষ্পত্তিতে এই মহা লোক আদালত দারুন সাড়া ফেলেছে বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন মাননীয় বিচারপতি৷ আদালতে আইনী জটিলতার বহু মামলা নিষ্পত্তি সময় সাপেক্ষ৷ লোক আদালতে সহমতের ভিত্তিতে বিরোধ, মোকদ্দমা নিষ্পত্তিতে খুবই প্রাসঙ্গিক বলে দাবি করেছেন তিনি৷ পাশাপাশি মহা লোক আদালতে মামলা নিষ্পত্তিতে কোন আইনজীবী নিয়োগ করতে হয়নি৷ ট্রাফিক ফাইনে ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে৷ আদালতে মামলার বোঝা কামিয়ে নিষ্পত্তি করে মানুষের আইনী জটিলতার ভয় নিরসনে ব্যাপক সাড়া দেখতে পেয়ে সন্তোষ ব্যক্ত করেছেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতি টি ভাইপেই৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top