নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬, জুলাই৷৷ প্রত্যাশা ছাপিয়ে মহা লোক আদালতে আগরতলার ১৩টি বেঞ্চের ১৯ হাজার ৫০০ মামলার মধ্যে ৮০ ভাগ বাদী ও বিবাদী পক্ষ উপস্থিত হয়েছে রবিবারের মহা লোক আদালতে৷ ব্যাপকহারে উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্টের মুখ্য বিচারপতি টি ভাইপেই৷ কম খরচে সহজভাবে মামলা নিষ্পত্তির লক্ষ্যে আয়োজিত মহা লোক আদালতে ট্রাফিক চালান সংক্রান্ত অধিকাংশ মামলা নিষ্পত্তি করা হয়েছে৷ খোয়াইয়ে ৪টি আদালতে ৬ হাজার মামলা, সোনামুড়ায় ৪টি মহা লোক আদালতের বেঞ্চে ৩৮০০ মামলা এবং বিশালগড়ে ২টি বেঞ্চের মধ্যে ৩০০০ হাজার মামলা নিষ্পত্তির জন্য উঠেছে৷ আগরতলা মহা লোক আদালত ঘুরে দেখেছেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতি টি ভাইপেই৷ আদালতে লক্ষাধিক ট্রাফিক মামলার পাহাড় জমেছে৷ দ্রুততার সঙ্গে মামলা নিষ্পত্তিতে এই মহা লোক আদালত দারুন সাড়া ফেলেছে বলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন মাননীয় বিচারপতি৷ আদালতে আইনী জটিলতার বহু মামলা নিষ্পত্তি সময় সাপেক্ষ৷ লোক আদালতে সহমতের ভিত্তিতে বিরোধ, মোকদ্দমা নিষ্পত্তিতে খুবই প্রাসঙ্গিক বলে দাবি করেছেন তিনি৷ পাশাপাশি মহা লোক আদালতে মামলা নিষ্পত্তিতে কোন আইনজীবী নিয়োগ করতে হয়নি৷ ট্রাফিক ফাইনে ছাড়েরও ব্যবস্থা করা হয়েছে৷ আদালতে মামলার বোঝা কামিয়ে নিষ্পত্তি করে মানুষের আইনী জটিলতার ভয় নিরসনে ব্যাপক সাড়া দেখতে পেয়ে সন্তোষ ব্যক্ত করেছেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় মুখ্য বিচারপতি টি ভাইপেই৷

মহা লোক আদালতে মামলার পাহাড় কমেছে ঃ টি ভাইপেই
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















