News Flash

  • Home
  • Uncategorized
  • বাদল অধিবেশন সার্বিকভাবে ফলপ্রসু হবে, আশাবাদী প্রধানমন্ত্রী
Image

বাদল অধিবেশন সার্বিকভাবে ফলপ্রসু হবে, আশাবাদী প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): নানা ধরনের সমস্যা মাথায় নিয়ে সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন| চলতি বাদল অধিবেশন সুষ্ঠভাবে চালাতে বিরোধী দলের সাহায্য চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর আশা সংসদের বাদল অধিবেশন সার্বিকভাবে ফলপ্রসু হবে| পাশাপাশি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি) পাশে সাহায্য করায় বিরোধীদের এদিন ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী| জিএসটি-কে এদিন নতুন ভাবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী, ‘গ্রোয়িং স্ট্রংগার টুগেদার|’ এই নতুন কর নীতি দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী|
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘সব রাজনৈতিক দল যখন দেশের উন্নয়নের জন্য কাজ করে, তখনই জিএসটি-র মতো বিষয় পদক্ষেপ করা হয়| জিএসটি হল গ্রোয়ি স্ট্রংগার টুগেদার|’ এ বারের বাদল অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই অধিবেশন দেশের জন্য বিশেষ উল্লেখযোগ্য| কারণ এই অধিবেশনেই দেশ নতুন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি পাচ্ছে|’ প্রসঙ্গত, বর্ষাকালীন অধিবেশন চলবে ১১ আগস্ট পর‌্যন্ত|
সোমবার একদিকে যখন শুরু হয়েছে বাদল অধিবেশন| অন্যদিকে, এদিনই আবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া চলে| সর্বপ্রথম ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এছাড়াও দিল্লির সংসদ ভবনে সাংসদরা ও প্রতিটি রাজ্যের বিধানসভায় বিধায়করা ভোট দিয়েছেন| রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সে জন্য সংসদ চত্বরে এদিন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top