News Flash

  • Home
  • Uncategorized
  • অবরোধ ষষ্ঠ দিন অতিক্রান্ত, কাল ব্যবস্থা নিতে পারে পুলিশ
Image

অবরোধ ষষ্ঠ দিন অতিক্রান্ত, কাল ব্যবস্থা নিতে পারে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ১৫ জুলাই৷৷ তিপরাল্যান্ডের দাবীতে আইপিএফটি দলের অনির্দিষ্ট কালের জাতীয়

বড়মুড়ায় আইপিএফটির অবরোধ আন্দোলন জারী রয়েছে৷ শনিবার তোলা নিজস্ব ছবি৷

সড়ক ও রেল রাস্তা অবরোধ ষষ্ঠ দিনেও অব্যাহত৷ একসাথে ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলন জারী থাকলেও বেশ কিছু কর্মী সমর্থক অসুস্থ হয়ে বাড়ী ফিরে যাচ্ছেন৷ অপরদিকে আরো অনেক কর্মী সমর্থক নতুন করে তাদের আন্দোলনে যোগ দিচ্ছে প্রতিদিন৷ এদিকে গত বৃহস্পতিবার আইপিএফটি’র সাধারন সম্পাদক মেবার কুমার জমাতিয়া নেতৃত্ব এক প্রতিনিধি দল দিল্লীতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করতে যায়৷ জানা যায়, তিনি এখনও দিল্লীতেই অবস্থান করছেন৷ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন৷ এদিকে, আইপিএফটির বক্তব্য যতদিন পর্যন্ত তাদের দাবী মানা না হবে তাদের আন্দোলন জারী থাকবে৷ দলের নেতারা আরো জানায় রাজ্য সরকার থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ তবে বড়মুড়া ছাড়া রাজ্যের অন্যকোন জায়গায় অবরোধের আশঙ্কা নেই বলে ও জানায়৷ এদিকে, ষষ্ঠ দিনেও অব্যাহত আইপিএফটির রেল ও জাতীয় সড়ক অবরোধ৷ পৃথক তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে দিল্লীতে দুই নেতা গেছেন৷ তবে আন্দোলন প্রত্যাহার করা সম্পর্কে কিছুই জানানো হচ্ছে না৷ ফলে শনিবারও অবরোধ চলছে৷ পুলিশ মহা নির্দেশকের কার্যালয় সূত্রে জানাগেছে, রবিবারের মধ্যে রাস্তা অবরোধ মুক্ত না হলে পুলিশ ব্যবস্থা নিতে পারে৷ গত সোমবার থেকে শুরু হয় পৃথক রাজের দাবিতে আইপিএফটির অনির্দিষ্টকালীন সড়ক ও রেল অবরোধ৷ শনিবারও চলছে আইপিএফটির অনির্দিষ্ট কালীন এই সড়ক অবরোধ৷
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিনের মত ষষ্ঠ দিনেও প্রশাসনের তরফে কোনও বাঁধা না দেওয়ায় যথারীতি বড়মুড়ার পাদদেশে জাতীয় সড়ক অবরোধ আন্দোলন চালিয়ে যাচ্ছে আইপিএফটি কর্মীরা তাবু টাঙিয়ে কর্মীরা এখানেই খাওযা ও রাত্রিযাপন করছে কর্মীরা৷ সাধারন সম্পাদক মেবার জমীতিয়ার নেতৃত্বে একটি দল দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে শুক্রবার কথা বলতে গেছেন৷ শনিবারও কথা হয়নি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top