News Flash

  • Home
  • Uncategorized
  • চোর তকমা দিয়ে শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত, উত্তেজনা চুড়াইবাড়িতে
Image

চোর তকমা দিয়ে শ্রমিককে পিটিয়ে রক্তাক্ত, উত্তেজনা চুড়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৫ জুলাই৷৷ উত্তর জেলার চুরাইবাড়িতে তীব্র উত্তেজনা৷ চুরাইবাড়ি থানাধীন চান্দপুর এলাকায় বহিঃরাজ্য অসমের এক পাথর শ্রমীককে মারধরকে কেন্দ্র করে এই উত্তেজনা৷ চান্দপুর এলাকার বেশ কিছু মণিপুরি সম্প্রদায়ের যুবক গতকাল রাত আনুমানিক ৮টা নাগাদ পাথর শ্রমিক আলী আমজাদ ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেধরক মারধর করে বলে আমজদের স্ত্রীর বক্তব্য৷ তিনি বলেন, দীর্ঘ ১৭-১৮ বৎসর যাবৎ চান্দপুর এলাকায় বিভিন্ন মালিকানাধীন পাথর কুয়ারিতে কাজ করে জিবীকা নির্বাহ করছেন৷ উনাদের ঘর অসমের করিমগঞ্জ জিলার ইচাবিলে৷ কর্মসূত্রে ত্রিপুরাতে বসবাস৷ ৪ ছেলে মেয়েকে নিয়ে তাদের সংসার ৷ কিন্তু  রাত ৮টা নাগাদ চান্দপুর ও ফুলবাড়ি এলাকায় প্রায় ৫০ জনেরও অধিক মনিপুরি সম্প্রদায়ের যুবক তাদের উপর আক্রমণ চালায়৷ স্বামী আলী আমজাদকে ঘর থেকে ডেকে বের করে বেধরক পেটাতে থাকলে স্ত্রী স্বামীকে বাঁচাতে আসলে তাকেও বেধরক ভাবে প্রহার করে ঐ যুবকরা৷ ঐ মনিপুরি যুবকদের প্রত্যেকের হাতে দা, কুড়াল, লাঠি ও বাঁশ ছিল৷ যুবকদের অভিযোগ আলী আমজাদ নাকি চোর এমনটাই জানালেন উনার স্ত্রী৷ তাই চোর সন্দেহে নাকি উনার নিরীহ স্বামীর উপর এমন বর্বর আক্রমণ চালিয়েছে৷ সাথে সাথে এলাকাবাসী চুরাইবাড়ি থানাতে খবর দেন৷ অপরদিকে স্ত্রী স্বামী আমজাদ আলীকে গুরুত্বর অবস্থায় কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উনার অবস্থা আশঙ্কাজনক দেখে সাথে সাথে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন৷ বর্তমানে বহিঃরাজ্যের দীনমজুর পাথর শ্রমিক ধর্মনগর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ পাশাপাশি চুরাইবাড়ি থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top