News Flash

  • Home
  • Uncategorized
  • বজ্রপাতে কিশোরীর মৃত্যু হাইলাকান্দি
Image

বজ্রপাতে কিশোরীর মৃত্যু হাইলাকান্দি

হাইলাকান্দি (অসম), ১৬ জুলাই, (হি.স.) : বজ্রপাতে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যুর পাশাপাশি পাঁচ বছরের এক শিশুকন্যাও আহত হয়েছে। ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলার বন্দুকমারা গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় একটা নাগাদ বন্দুকমারা গ্রামের লিলিবেগম লস্কর এবং তার বোন রমজানাবেগম লস্কর পরিবারের অন্য সদস্যের সঙ্গে ঘরে ঘুমিয়েছিলেন। এরই মধ্যে রাতে প্রবল বৃষ্টিপাতের সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ষোলো বছরের কিশোরী লিলিবেগম লস্করের ঘটনাস্থলেই মৃত্যু হয়। সেইসঙ্গে তার ছোট বোন রমজানাবেগম লস্কর (৫) গুরুতর আহত হয়।

ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে তাকে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে আহত শিশুকন্যাকে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এভাবে বজ্রপাতের ঘটনায় বন্দুকমারা গ্রামের এক কিশোরীর মৃত্যু এবং এক শিশুকন্যার আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় শোক ও চাঞ্চল্য বিরাজ করছে।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top