News Flash

  • Home
  • Uncategorized
  • অতিবৃষ্টিতে জলমগ্ন গুজরাট, মৃত ৫
Image

অতিবৃষ্টিতে জলমগ্ন গুজরাট, মৃত ৫

আমেদাবাদ, ১৫ জুলাই (হি.স.) : অতিবৃষ্টিতে গুজরাটের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির| সুরেন্দ্রনগর, রাজকোট,আরাবল্লি, গান্ধীনগরে বৃষ্টিতে মৃতু্য হয়েছে ৫ জনের | এখনও পর্যন্ত ১৫০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে| পরিস্থিতি মোকাবিলায় উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি| আধিকারিকদের উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন তিনি| ত্রাণ সামগ্রী দ্রুত মজুত করে দুর্গতদের বিতরণের নির্দেশ দিয়েছেন|

টানা কয়েক ঘণ্টার প্রবল বর্ষণেই জলমগ্ন হয়ে পড়েছে রাজকোট, গান্ধীনগর, সুরেন্দ্রনগরসহ একাধিক এলাকা| রাস্তার জল বাড়িতে ঢুকতে শুরু করেছে| মাচচু জলাধারের ১৬টি গেট খুলে দেওয়ায় ভৌগভ নদীর জলস্তর বাড়তে শুরু করেছে| অতিবৃষ্টির কারণে অন্য নদীগুলির জলস্তরও বাড়ছে| গান্ধীনগরে উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল| বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও বিপজ্জনক আকার নেবে বলে মনে করছে এনডিআরএফ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top