News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবির জন্য দায়ি সিপিএম ঃ জনজাতি মোর্চা
Image

তিপ্রাল্যান্ডের দাবির জন্য দায়ি সিপিএম ঃ জনজাতি মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ জাতীয় সড়ক ও রেল অবরোধ ইস্যুতে সিপিএম’কে বিঁধে এডিসি এলাকা নিয়ে স্টেট

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃবৃন্দ৷ ছবি নিজস্ব৷

কাউন্সিল গঠনের পক্ষে সওয়াল করল বিজেপি৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তিপ্রাল্যান্ডের দাবি উঠার জন্য সিপিএম‘কে দায়ি করেছেন বিজেপি জনজাতি মোর্চার প্রভারি যিষ্ণু দেববর্মা৷ তিনি বলেন, বিজেপি রাজ্যভাগ সমর্থন করে না৷ আমরা চাই এডিসি এলাকা নিয়ে স্টেট কাউন্সিল৷
তাঁর যুক্তি, রাজ্য বিভাজন কখনোই উন্নতির উপায় হতে পারে না৷ ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমেই উন্নয়ন সম্ভব৷ তিনি জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফগ্গন সিং কুলাস্তের কাছে এডিসি এলাকা নিয়ে স্টেট কাউন্সিল গঠনের দাবি জানানো হয়েছিল জনজাতি মোর্চার পক্ষ থেকে৷ কেন্দ্রের ইতিবাচক সাড়া মিলেছে এবিষয়ে৷ তিনি জানান, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডিসি এলাকা নিয়ে স্টেট কাউন্সিল গঠনের বিষয়টি বিবেচনা করে দেখার জন্য কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়াল ওরামের কাছে পাঠিয়েছেন৷
এদিন তিনি ক্ষোভের সুরে বলেন, জনজাতিরা বলতেন এডিসি তাঁদের রক্ষাকবচ হবে৷ কিন্তু, সিপিএমের শাসনে এডিসিতে কোন কাজই হচ্ছে না৷ তাঁর দাবি, এই অবরোধ আন্দোলনে রাজ্যের করুণ অবস্থার জন্য জনজাতি বঞ্চনাই মুখ্য কারণ৷ তিনি জোর গলায় বলেন, সিপিএম বরাবর উস্কানিমূলক রাজনীতি করে থাকে৷ আইপিএফটি’র অবরোধ আন্দোলনে অর্থ সহ সবরকম সহায়তা করছে সিপিএম৷ কারণ, তারা রাজ্যে অশান্তি হউক চাইছে৷ তাঁর অভিযোগ, ভোট আসলেই এধরনের পরিস্থিতি কায়েম করে সিপিএম৷ তাঁর দাবি, যখনই সিপিএম ক্ষমতায় থাকে তখনই উগ্র ট্রাইবেলবাদ তৈরি হয়৷ সিপিএম পাহাড়ে থাকলে এক সুর, ক্ষমতায় থাকলে অন্য সুর তুলে৷ তিনি জোর গলায় বলেন, জাতীয় সড়ক ও রেল অবরোধের জন্য বিজেপি কোনভাবেই দায়ী নয়৷ পাশাপাশি গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন তিনি৷ প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী ড জীতেন্দ্র সিংহের উসকানিতে আইপিএফটি এই সিদ্ধান্ত নিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়ার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করে তিনি বলেন, বিজেপির মন্ত্রীরা সকলের সাথেই দেখা করেন৷ কিন্তু, রাজ্যভাগের দাবিকে প্রশ্রয় দেন না৷ তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়া বলুক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আইপিএফটি’র কি কথা হয়েছে৷ তাঁর কটাক্ষ, আসলে বিজেপি’র বিরুদ্ধে বলার কিছু নেই, তাই আবোল তাবোল বকছেন নরেশবাবু৷
যিষ্ণুবাবু বলেন, বিজেপি চাইছে এডিসি সক্রিয় এবং শক্তিশালি হোক৷ তার জন্য স্টেট কাউন্সিল গঠন খুবই জরুরি৷ এদিকে, জনগণের স্বার্থে জাতীয় সড়ক ও রেল অবরোধমুক্ত করার জন্য রাজ্য সরকারের কোন প্রচেষ্টা নেই, তোপ দাগেন বিজেপি জনজাতি মোর্চার সভাপতি দেবব্রত কলই৷ তিনি রাজ্যের উদ্ভুত পরিস্থিতির জন্য সিপিএম’কে দায়ি করেছেন৷ তাঁর প্রশ্ণ, অবরোধকারীদের সাথে আলোচনার জন্য কোন প্রতিনিধি কেন পাঠানো হচ্ছে না৷ তাঁর দাবি রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক রাখা রাজ্য সরকারের দায়িত্ব৷ তিনি চাইছেন, অবরোধের ফলে সৃষ্ট উদ্ভুত সমস্যা সমাধানে মুখ্যসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলকে তাদের সাথে আলোচনার জন্য পাঠানো হউক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top