News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মঘাতি এক ব্যাক্তি
Image

ফাঁসিতে আত্মঘাতি এক ব্যাক্তি

নিজস্ব প্রতিনিধি, ১৩ জুলাই৷৷ শান্তির বাজার গার্দাং পঞ্চায়েতের ছয়ঘরিয়াতে সত্যজিৎ সরকার (৩২) গতকাল বাড়ীর পাশে নিজ রাবার বাগানে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ বৃহস্পতিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সত্যজিত সরকার পেশায় অটো চালক৷ পারিবারিক কলহকে কেন্দ্র করে এই আত্মহত্যা বলে অনুমান স্থানীয়দের৷
জানা গেছে, সত্যজিতের একটি ৫ বছরের কন্যা সন্তান রয়েছে৷ পারিবারিক কলহ প্রতিদিনই চলত৷ সত্যজিতের স্ত্রীকে তার মা বাবা মেনে নেননি৷ কারণ তারা নিজেদের পছন্দ মত বিয়ে করেছিলেন৷ জানা গেছে, শ্বশুর, শাশুরী প্রতিনিয়ত সত্যজিতের স্ত্রীকে মারধর করতেন৷ কয়েক দিন আগে তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়ী বিলোনীয়ার মতাই চলে যান৷ আজ তার আত্মহত্যার খবর শুনে স্ত্রী কন্যা ছুটে আসে মতাই থেকে৷ আত্মহত্যার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top