News Flash

  • Home
  • Uncategorized
  • অন্য গ্রুপের রক্ত, অল্পেতে রক্ষা পেল চিকিৎসাধীন রোগী
Image

অন্য গ্রুপের রক্ত, অল্পেতে রক্ষা পেল চিকিৎসাধীন রোগী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ অল্পেতে রক্ষা৷ ভুল রক্ত সরবরাহ থেকে বেঁচে গেলেন এক রোগী৷ ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর মহকুমা হাসপাতালে রীতিমতো ধুন্ধুমার কান্ড৷ সংবাদে প্রকাশ বুধবার দুপুর নাগাদ উদয়পুরের দুই নং ফুলকুমারীর বাসিন্দা মায়ারাণী দাসকে উদয়পুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ষাট বছরের ঐ বৃদ্ধাকে ডাক্তাররী পরীক্ষা নিরীক্ষা করে জানান, তাঁর রক্তে হিমোগ্লোবিন কম৷ তাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ রিকোজিশন নিয়ে জেলা ব্লাড ব্যাঙ্কে গেলে সেখান থেকে রক্ত নিয়ে আসে রোগীর ছেলে সমীর দাস৷ রক্ত দেওয়ার সময় নার্স দেখেন প্যাকেটে ও পজেটিভ এবং এবি পজেটিভ দুটোই লেখা৷ যদিও ঐ মহিলার রক্তের গ্রুপ ও পজেটিভ৷ নার্সরা দেখেন রক্তের গ্রুপ ম্যাচ করছে না৷ সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতালের চিকিৎসকদের দৃষ্টিতে নেওয়া হয়৷ চিকিৎসকরাও রীতিমতো ধন্দে পড়ে যান৷ পরবর্তী সময়ে এসডিএমও ডাঃ দেবাশীষ দাস রক্তের ব্যাগটি ব্লাড ব্যাঙ্কে ফেরত পাঠিয়ে দেন৷ সেখান থেকে নতুন করে রক্ত নিয়ে আসার পর ঐ মহিলাকে দেওয়া হয়৷ রক্তের প্যাকেট একাধিক গ্রুপের নাম উল্লেখ থাকার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ব্লাড ব্যাঙ্কে কাজকর্ম কোন জায়গায় গিয়ে ঠেকেছে৷ যে কোন সময় এই ধরনের গাফিলতি একজন রোগীর জীবন কেড়ে নিতে পারে৷ অবিলম্বে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হোক এবং যারাই গাফিলতি করেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবী উঠেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top