News Flash

  • Home
  • Uncategorized
  • গ্র্যাচুইটি বঞ্চনা, পূর্বাশার এমডিকে তলব শ্রম দপ্তরে
Image

গ্র্যাচুইটি বঞ্চনা, পূর্বাশার এমডিকে তলব শ্রম দপ্তরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ত্রিপুরা হস্ত তাঁত ও কারুশিল্প নিগমের অধীন পূর্বাশার কর্মী সৌমেন্দ্র মুখার্জীকে অবসর গ্রহণের পর অন্যায়ভাবে গ্র্যাচুইটির অর্থ কম দেওয়া হয়েছে৷ অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই পূর্বাশার একটি চক্র হিসাবে গোলমাল করে সৌমেন্দ্র মুখার্জীকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে৷ শ্রীমুখার্জী গত ৩০ সেপ্ঢেম্বর ২০১৬ চাকরি থেকে অবসরগ্রহণ করেছেন৷ মুখার্জীবাবু প্রকৃতপক্ষে যত বছর চাকরি করেছেন হিসাব করার সময় প্রকৃত তথ্য গোপন করে তিনি দুই বছর কম চাকরি করেছেন বলে উল্লেক করা হয়৷ এতে তার ন্যায্য গ্রাচুইটির অর্থ কমে যায়৷ এ ব্যাপারে তিনি বহু আবেদন নিবেদন করেছেন৷ লিখিতভাবে জানিয়েছেন৷ পূর্বাশা কর্তৃপক্ষ কোনও কিছুরই জবাব দেয়নি৷ শেষে তিনি একপ্রকার বাধ্য হয়ে গত ৩ জুলাই চিফ লেবার কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ এই অভিযোগ পেয়েই চিফ লেবার কমিশনার পূর্বাসার ম্যানেজিং ডিরেক্টর এলটি ডার্লংকে আগামী ১৪ জুলাই সশরীরে হাজির হওয়ার নোটিশ জারি করে৷ ওইদিন উপস্থিত থেকে এমডি-কে এ ব্যাপারে জবাব দিতে বলেছেন চিফ লেবার কমিশনার৷ জানা গেছে, পূর্বাশার একটি দূর্নীতিরচক্র বহুদিন ধরে পূর্বাশার সক্রিয় রয়েছে৷ যদিও যাবতীয় দুর্নীতি নিয়ে তদন্তও হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top