News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ জুলাই৷৷ বাড়ি থেকে নিখোঁজ এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়া হাসপাতালের কোয়ার্টারের পেছনে একটি পুকুরে৷ তার পরিবারের ধারণা খুন করে মৃতদেহ এখানে ফেলে রাখা হয়েছে৷ খবরে জানা যায়, গত ২রা জুলাই মাইগঙ্গার শিবু সরকার (৩২) বাড়ি থেকে নিখোঁজ ছিল৷ পাঁচদিন পর তারা তেলিয়ামুড়া থানায় মিসিং ডায়েরি করে৷ অবশেষে মঙ্গলবার সকালে ১১টা নাগাদ হাসপাতাল কোয়ার্টারে এক বাসিন্দা দেখতে পায় মৃতদেহ৷ খবর পেয়ে পুলিশ এসে তদন্তে নামেন৷ তার সাথে থাকা তার আই কার্ড সহ কাগজপত্র দেখে দেহ সনাক্ত করা হয়৷ দেহে পচন ধরে তার  নিকট আত্মীয় দীপক সরকার জানায়, তাদের ধারনা কোন কারনে খুন করে মৃতদেহ এখানে ফেলে যায়৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top