নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ স্নান করতে গিয়ে গোমতী নদীর জলের তলিয়ে গেলেন বছর ৮৫-র বৃদ্ধ হারাধন চন্দ্র রুদ্র পাল৷ ঘটনা অমরপুর মহকুমার ডালাক সমতল পাড়া এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টায় গবাদীপশুর জন্য ঘাস কেটে বাড়িতে রেখে প্রতিদিনের মতো গোমতী নদীর ঘাটে স্নান করতে যায়৷ প্রায় ১ ঘন্টা হয়ে গেলও ফিরে না আসায় বাড়ীর লোকেরা খুঁজতে যান নদীর ঘাটে৷ গিয়ে হারাধন চন্দ্র রুদ্রপালের পড়নের ধুতিটি নদীর পাড়ে পড়ে আছে শুনে আশ পাশের লোকেরা ছুটে এসে নদীতে খুঁজাখঁুজি শুরু করে৷ খবর দেয় অমরপুর অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনাস্থলে ছুটে যান অমরপুর পুলিশ আধিকারিক সৌভিক দে ও টিএসআর ৫ম ব্যাটেলিয়ানের ডিজেষ্টার ম্যানেজমেন্টের টিম৷ খবর লেখা পর্যন্ত নিখোঁজ ব্যাক্তির কোন হদিশ পাওয়া যায়নি৷ মর্মান্তিক এই ঘটনার শোকের আবহ বিরাজ করছে এলাকায়৷

গোমতীর জলে তলিয়ে গেলেন বৃদ্ধ
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















