News Flash

  • Home
  • Uncategorized
  • নারদ কান্ডে ফের সিবিআই তলবে কলকাতায় আসছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল
Image

নারদ কান্ডে ফের সিবিআই তলবে কলকাতায় আসছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল

কলকাতা, ১১ জুলাই (হি.স.) : নারদ কান্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ডাকে ফের সাড়া দিয়ে ৱুধবার কলকাতায় আসছেন নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল| তাঁর থেকে আরও তথ্য পাওয়ার জন্য তলব করেছে সিবিআই| সেই ডাকে সাড়া দিয়েই ৱুধবার ম্যাথুর কলকাতায় আসা বলে জানা গিয়েছে| সূত্রের খবর, জেরায় তাকে নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযুক্তদের সনাক্ত করতে বলতে পারে সিবিআই| অন্যদিকে আগামীকাল ১২ জুলাই ম্যাথু স্যামুয়েলের মুছিপাড়া থানায় হাজিরা দেওয়ার কথা থাকলে তিনি যাবেন না বলেই জানা গিয়েছে| প্রয়োজনীয় তথ্য তদন্তকারী আধিকারিকদের মেল মারফত পাঠিয়ে দিয়েছেন বলেই সূত্রের খবর|

এর আগে জেরায় সিবিআইকে আরও এক নয়া ফুটেজ দিয়েছেন ম্যাথু| সেই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে, ম্যাথু স্যামুয়েলের থেকে আরও টাকা নিচ্ছেন পুলিশ আধিকারিক মির্জা| বেশ কিছু চাঞ্চল্যকর বিষয়ও উঠে এসেছে ওই ভিডিও ফুটেজে| টাকা নেওয়ার সময় মির্জা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ম্যাথু যে সমস্ত ভুয়ো সংস্থা চালান, সেই সমস্ত সংস্থাগুলো চালাতে যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টিও মির্জা খতিয়ে দেখবেন| এমনকি এই টাকা লেনদেনের সময় উপস্থিত ছিলেন কয়েকজন কলকাতার ব্যবসায়ীও| তাদের ব্যবসায় যাতে কোনও বাধা না পড়ে সেই বিষয়টিও দেখার মির্জা আশ্বাস দিয়েছিলেন বলে ম্যাথুর দাবি| এমনিতেই নারদ মামলায় অভিযুক্ত রয়েছেন আইপিএস মির্জা| আবার এই নতুন ভিডিও তাকে আরও বিপদে ফেলবে বলে সিবিআই কর্তারা মনে করছেন| জেরায় সঠিক জবাব দিতে না পারলে যেকোনও সময় গ্রেফতার হতে পারেন আইপিএস মির্জা|

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top