News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলার ফের অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন পুণ্যার্থীরা
Image

জঙ্গি হামলার ফের অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন পুণ্যার্থীরা

জম্মু, ১১ জুলাই (হি.স.): জঙ্গি হামলার রেশ কাটিয়ে ফের অমরনাথের উদ্দেশে যাত্রা শুরু করলেন পুণ্যার্থীরা| মঙ্গলবার জম্মু থেকে কাশ্মীরের পথে রওনা দিলেন ৩,২৮৯ জন পুণ্যার্থী| প্রশাসনের আধিকারিকরা বলেন, আজ ভোর ৩টে নাগাদ ১৮৫টি গাড়ি যাত্রীদের নিয়ে রওনা দিয়েছে|
গতকাল অনন্তনাগ জেলায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে গুজরাতের পুণ্যার্থীবাহী বাসে হামলা চালায় জঙ্গিরা| ওই পুণ্যার্থীরা অমরনাথ যাত্রা সম্পন্ন করে উত্তর কাশ্মীরের বালাতল বেস ক্যাম্পে বাসে চড়েছিলেন|  প্রশাসনিক আধিকারকরা জানিয়েছেন, জঙ্গিরা প্রথমে খানাবলে একটি ৱুলেট প্রুফ বাঙ্কারে হামলা চালায়| পরে পুলিশ চেক পয়েন্টে পুলিশের কাছ থেকে পালটা প্রত্যাঘাত পেয়ে জঙ্গিরা যথেচ্ছ গুলি চালাতে শুরু করে| তারই মাঝে পড়ে যায় অমরনাথ যাত্রীবাহী বাসটি|
যার জেরে ৬ মহিলা সহ ৭ অমরনাথ যাত্রীর মৃতু্য হয়| জখম হন ১৯জন পুণ্যার্থী|
জানা গেছে, যাত্রীরা যে বাসে ছিলেন সেটির শ্রী অমরনাথ শ্রাইন বোর্ডের রেজিস্ট্রেশন ছিল না| ফলে, ছিল না কোনও নিরাপত্তা ব্যবস্থা| তাছাড়া এক পুলিশ আধিকারিক জানান, রাত ৮টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে| অথচ সন্ধে ৭টার পর হাইওয়ে দিয়ে অমরনাথ যাত্রা সরকারিভাবে নিষিদ্ধ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top