News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলা চালিয়েছে লস্কর-ই-তৈইবা, মাস্টারমাইন্ড পাকিস্তানি ইসমাইল
Image

অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলা চালিয়েছে লস্কর-ই-তৈইবা, মাস্টারমাইন্ড পাকিস্তানি ইসমাইল

শ্রীনগর, ১১ জুলাই (হি.স.): অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার নেপথ্যে হাত রয়েছে লস্কর-ই-তৈইবা জঙ্গি সংগঠনের| এমনটাই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর ইন্সপেক্টর জেনারেল ও পুলিশ (আইজিপি) মুনীর খান| তাঁর দাবি, লস্কর জঙ্গিরাই অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলা চালিয়েছে| হামলার মাস্টারমাইন্ড হল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি আৱু ইসমাইল| যদিও লস্কর জঙ্গিরা হামলার দায় এখনও পর‌্যন্ত স্বীকার করেনি| তদন্তকারীরা আবার মনে করছেন, হিজৱুল মুজাহিদিন জঙ্গিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে অমরনাথ পূণ্যার্থীদের ওপর হামলা চালিয়েছে লস্কর জঙ্গিরা| সাংবাদিকদের মুখোমুখি হয়ে মঙ্গলবার জম্মু ও কাশ্মীর আইজিপি মুনীর খান জানিয়েছেন, ‘অমরনাথ পূণ্যার্থীদের ওপর হামলা চালিয়েছে লস্কর-ই-তৈইবা জঙ্গিরা| এই হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানি সন্ত্রাসবাদী ইসমাইল|’

বার্ষিক অমরনাথ যাত্রা সূচনা হওয়ার আগে থেকেই জঙ্গি হামলার আশঙ্কা ছিল| কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেও শেষরক্ষা হল না| সোমবার রাত ৮.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তবাগ জেলার, বাতেঙ্গুর কাছে জঙ্গি হামলায় প্রাণ হারালেন গুজরাত থেকে আসা ৭ জন পূণ্যার্থী| জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন তিন পুলিশ কর্মী-সহ মোট ১৪ জন| নক্ক্যারজনক এই জঙ্গি হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

এদিকে, অমরনাথ পূণ্যার্থীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মঙ্গলবার জম্মুতে বনধ ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদ, ন্যাশনাল কনফারেন্স, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল প্যান্থারস পার্টি ও কংগ্রেসের মতো বিভিন্ন রাজনৈতিক দল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top