News Flash

  • Home
  • Uncategorized
  • অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলা, তীব্র নিন্দা আমেরিকার
Image

অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলা, তীব্র নিন্দা আমেরিকার

নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলার তীব্র নিন্দা করল আমেরিকা| জঙ্গি হামলায় ৭ জন পূণ্যার্থীর মৃতু্যতে দুঃখপ্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট-এ পোস্ট করা হয়েছে, ‘আমরা অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলার তীব্র নিন্দা করছি| নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা|’
অমরনাথ যাত্রায় বর্বরোচিত জঙ্গি হামলার নেপথ্যে হাত রয়েছে লস্কর-ই-তৈইবা জঙ্গি সংগঠনের| এমনটাই দাবি করেছেন জম্মু ও কাশ্মীর ইন্সপেক্টর জেনারেল ও পুলিশ (আইজিপি) মুনীর খান| তাঁর দাবি, লস্কর জঙ্গিরাই অমরনাথ পূণ্যার্থীদের উপর হামলা চালিয়েছে| হামলার মাস্টারমাইন্ড হল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি আৱু ইসমাইল|
অমরনাথ যাত্রা সূচনা হওয়ার আগে থেকেই জঙ্গি হামলার আশঙ্কা ছিল| কড়া নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করেও শেষরক্ষা হল না| সোমবার রাত ৮.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তবাগ জেলার, বাতেঙ্গুর কাছে জঙ্গি হামলায় প্রাণ হারালেন গুজরাত থেকে আসা ৭ জন পূণ্যার্থী| জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন তিন পুলিশ কর্মী-সহ মোট ১৪ জন| নক্ক্যারজনক এই জঙ্গি হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top