News Flash

  • Home
  • Uncategorized
  • বেতন বৈষম্য, শোষণের মাস্টার মাইন্ড বামফ্রন্ট অভিযোগ বিপ্লব দেবের
Image

বেতন বৈষম্য, শোষণের মাস্টার মাইন্ড বামফ্রন্ট অভিযোগ বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ ৬ দফা দাবীকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে৷ রবিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেছেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ ভাষণের শুরুতেই কর্মচারী বঞ্চনায় মুখ্যমন্ত্রীকে একহাত নিয়েছেন বিপ্লব বাবু৷ তাঁর মতে গত ২৪ বছর ধরে ত্রিপুরায় কর্মচারী বিরোধী সরকার ক্ষমতায়৷ সম্প্রতী সরকার ২২৫’র নামে চরম রসিকতা করেছে কর্মচারীদের সঙ্গে৷ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বেতনক্রম চালু করবে বলে আবারো কর্মচারী সংঘের সম্মেলনে ঘোষণা দিয়েছেন তিনি৷ সারা দেশে একই বেতন কাঠামো চালু করা, অবিলম্বে সপ্তম বেতন কমিশন চালু, প্রতিহিংশামূলক বদলী রদ, স্থির বেতনক্রমে সরকারী নিয়োগ বন্ধ করা, রামসা এবং সর্বশিক্ষা কর্মচারীদের নিয়মিত করা না হলে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দিয়েছেন শ্রীদেব৷ এই প্রেক্ষিতে নতুন নিয়োগ নীতি নিয়ে সরকারকে কড়া বার্তা দিয়েছেন৷ আইন বহির্ভূত নিয়োগ করে বেকারদের জীবন নিয়ে রসিকতা পুনরাবৃত্তি হলে বিজেপি’র দৃঢ় অবস্থানের হুশিয়ারী দিয়েছেন বিপ্লব দেব৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top