News Flash

  • Home
  • Uncategorized
  • ফের কমলাসাগরে সীমান্তে বেড়া কেটে গবাদী পশু চুরি
Image

ফের কমলাসাগরে সীমান্তে বেড়া কেটে গবাদী পশু চুরি

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ জুলাই৷৷ ফের সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু চুরি৷ ঘনটাটি ঘটে ২নং এনসি আদর্শ কলোনিতে সত্য রঞ্জন বস্য’র বাড়িতে৷ জানা যায় ১৫ দিনের মধ্যে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের আদর্শ কলোনী ও মিয়া পাড়া সহ অন্যান্য বর্ডার এলাকা দিয়ে সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার সহ আরো বিভিন্ন সামগ্রি বাংলাদেশে পাচার হচ্ছে৷ এক সাপ্তাহ আগে আদর্শ কলোনিতে সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার হয়েছিল৷ ফের আজ আবার ও ১০৪ নং গেইটের সংলগ্ণ সীমান্ত কাটা তারের বেড়া কেটে সত্য রঞ্জন বৈস্যের একটি গাভী চুরি করে নিয়ে যায় বাংলাদেশে৷ এই ভাবে কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার করা হচ্ছে৷ বিএসএফ ক্যাম্পের এলাকাতে এই ভাবে চলছে সীমান্ত কাঁটাতারের বেড়া কেটে গরু সহ অন্যান্য জিনিস বাংলাদেশে পাচার হচ্ছে৷ শনিবার গভীর রাতে সত্য রঞ্জন বৈস্যের বাড়ী থেকে একটি গাভী চুরি হয়৷  রবিবার দিন সকালে বাড়ির মালিক সত্য রঞ্জন মধুপুর থানায় অভিযোগকরে৷ ঘটনাস্থলে ছুটে আসে মধুপুর থানার বড়বাবু দেবেন্দ্র রিয়াং সহ পুলিশ বাহিনী৷পরিদর্শন করতে গিয়ে বিএসএফ এর কমাডেন্ট আনন্দ মিশ্র৷ আনন্দমিশ্র জানায় এই এলাকা লোকদের সাহায্যে এই রকম ঘটনা ঘটে৷ অন্যদিকে এলাকার পঞ্চায়েত সদস্য ও লোকজনেরা দাবী করছে বিএসএফ জওয়ানরা টহলদারী গাফিলতীতে চোরেরা এই রকম ঘটনা করছে৷ বিএসএফ জওয়ানরা চোরদের মদত দিচ্ছে৷ এলাকাবাসীরা আরো জানান আজ হয়তো গরু চুরি হচ্ছে৷ আগামী দিন আরো বড় ঘটনা হতে পারে৷ বিএসএফ এর পাহাড়া থাকা সত্বেও কি করে সীমান্ত বেড়া কাঁটা হচ্ছে৷ এই বিষয় গুলি নিয়ে এই এলাকার জনগন চিন্তিত৷ আদর্শ কলোনি এলাকাকে ৩৪ বছর ধরে বসবাস করছে৷ কিন্তু এই রকম ঘটনা ঘটেনি৷ তাই এই এলাকাবাসী দাবী করছে অতিসত্বর ১৯৫ ব্যাটিলেন বিএসএফ -কে বদলী করা হউক৷ তা না হলে এলাকার লোকজনের বসবাস করতে সমস্যা হচ্ছে৷ বারবার এই রকমের ঘটনা ঘটছে৷ এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top