News Flash

  • Home
  • Uncategorized
  • পুঞ্চে ফের পাকিস্তানি আক্রমণ, সমুচিত জবাব ফিরিয়ে দিয়েছে ভারত
Image

পুঞ্চে ফের পাকিস্তানি আক্রমণ, সমুচিত জবাব ফিরিয়ে দিয়েছে ভারত

শ্রীনগর, ১০ জুলাই (হি.স.): বিনা প্ররোচনায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| রবিবার সন্ধ্যা থেকে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার দিগওয়ার ও খারি কার্মারা এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছোঁড়ে পাকিস্তানি সৈন্য| শত্রুপক্ষকে অবশ্য হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল মণীশ মেহতা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৬.৪০ মিনিট থেকে বিনা প্ররোচনায় আক্রমণ শুরু করে পাক সেনাবাহিনী| পুঞ্চ জেলার দিগওয়ার ও খারি কার্মারা এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছোঁড়ে পাকিস্তানি সৈন্য| শত্রুপক্ষকে হামলার সমুচিত জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
উল্লেখ্য, গত শনিবার ওই অঞ্চলেই ভারত-পাক গোলাগুলি চলার সময় প্রাণ হারান অফ-ডিউটি এক জন ভারতীয় সৈনিক ও তাঁর স্ত্রী| আহত হয়েছে দম্পতির তিন কন্যা সন্তান| জবাবে পাক সেনাশিবির গুড়িয়ে দিয়েছে ভারত|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top