News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরেণের দাবিতে আন্দোলনে নামছেন সর্বশিক্ষার শিক্ষক-কর্মচারীরা
Image

নিয়মিতকরেণের দাবিতে আন্দোলনে নামছেন সর্বশিক্ষার শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ মিয়মিতকরণের নোটিফিকেশন জারির দাবীতে আগামী ২১ জুলাই অধিকর্তাকে ঘেরাও করবে সর্বশিক্ষার শিক্ষক কর্মচারীরা৷ তারপরও রাজ্য সরকার নিয়মিতকরণের নোটিফিকেশন জারি না করলে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে আমরণ অনশন৷ সর্বশিক্ষার শিক্ষক কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সজল দেব আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন৷ উত্তরজেলার কাঞ্চনপুরে সর্বশিক্ষার শিক্ষক কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর জেলার কর্মরত শিক্ষকদের কনভেনশনে আন্দোলন কর্মসূচি গৃহীত হয়৷ কনভেনশনে উত্তর জেলায় কর্মরত সর্ব শিক্ষার সকল শিক্ষক অংশ নেন৷ ২১ জুলাইয়ের আগে গোটা রাজ্যে জেলা ও মহকুমা ভিত্তিক কনভেনশনে করে নতুন কমিটি গঠন করা হবে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক বাস্তব দেববর্মা৷ বাস্তব দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার থেকে নিয়মিত দেখিয়ে ২০১০-১১ অর্থ বছর থেকে রাজ্য সরকার বেতনের টাকা আনলেও নিয়মিতকরণে ঘোষণা করছে না রাজ্য সরকার৷ এ নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে শিক্ষক কর্মচারী মহলে৷ শাসকদলীয় শিক্ষক কর্মচারী সংগঠন কার্যত ভেঙ্গে গেছে৷ কোনও শিক্ষক শাসকদলীয় সংগঠনের সদস্যপদ নবীকরণ করছেন না বলে জানা গিয়েছে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top