News Flash

  • Home
  • Uncategorized
  • নাগপুরে বেনা জলাধারে নৌকাডুবি, মৃতু্য ৮ যুবকের
Image

নাগপুরে বেনা জলাধারে নৌকাডুবি, মৃতু্য ৮ যুবকের

নাগপুর, ১০ জুলাই (হি.স.): ‘আনন্দ’ মুহূর্তের মধ্যে পরিণত হল বিষাদে| মহারাষ্ট্রের নাগপুরে গ্রুপ সেলফি তোলার সময় উল্টে গেল নৌকা| এই ঘটনায় মৃতু্য হয়েছে ৮ জন যুবকের| রবিবার সন্ধ্যা ৬টা থেকে ৬.৩০ মিনিটের মধ্যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নাগপুরের কলামেশ্বর তেহসিলের বেনা জলাধারে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, দুই জন মাঝি সহ মোট ১১ জন ছিলেন নৌকাটিতে| নদী থেকে ৮ জন যুবকের দেহ উদ্ধার করা হয়েছে| প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে তিন জনকে|

নাগপুর (গ্রামীণ) সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শৈলেশ বালকাওয়াড়ে জানিয়েছেন, দু’জন বোট ম্যান সহ মোট ১১ জন ছিলেন নৌকাটিতে| তাঁদের প্রত্যেকেরই বয়স ২০-২৫ বছরের মধ্যে| দু’জন বোট ম্যান ও আরও এক জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| মৃতু্য হয়েছে ৮ জনের|

এক বন্ধুর জন্মদিন পালনের জন্য পিকনিক করতে গোদাবরী নদীর বেনা জলাধারে নৌকায় ওঠেন ৯ জন বন্ধু| কিছুদূর যাওয়ার পরেই গ্রুপ সেলফি তোলার জন্য নৌকার একদিকে চলে আসেন তাঁরা| নৌকাটি একপাশে হেলে পড়ায়, দু’জন বোট ম্যান ও ৯ জন যুবক সহ নৌকাটি উল্টে যায়| তিন জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে| মৃতু্য হয়েছে ৮ জনের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top