News Flash

  • Home
  • Uncategorized
  • টুইটারে সরতাজ আজিজকে তীব্র আক্রমন করলেন সুষমা স্বরাজ
Image

টুইটারে সরতাজ আজিজকে তীব্র আক্রমন করলেন সুষমা স্বরাজ

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) :টুইটারে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে তীব্র আক্রমন করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ভারতের চর অভিযোগে পাকিস্তানের হাতে বন্দি কূলভূষণ যাদবের মায়ের জন্য ভিসা চেয়ে পাক বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে ব্যক্তিগত চিঠি লিখেিছলেন ভারতের বিদেশমন্ত্রী | সেই চিঠির প্রাপ্তিস্বীকারটুকুও করেননি আজিজ| যা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| সোমবার একের পর এক টুইট করে তিনি লিখেছেন, তিনি লেখেন, কূলভূষণের মা অবন্তিকা যাদবও ছেলের সঙ্গে সাক্ষাত্ চেয়ে পাকিস্তানে ভিসার আবেদন করেছেন| এ জন্য তিনি নিজে ব্যক্তিগত চিঠি লেখেন আজিজকে| কিন্তু সেই চিঠির প্রাপ্তিস্বীকারের সৌজন্যটুকুও আজিজ করেননি| এদিনের টুইটে পাক নাগরিকদের ভারতের চিকিত্সার প্রসঙ্গ তুলে তিনি আরও লেখেন, যে পাক নাগরিকরা চিকিত্সার জন্য এ দেশে আসতে মেডিক্যাল ভিসা চাইছেন, তাঁদের প্রতি তাঁর সহানুভূতি আছে| কিন্তু পাক বিদেশমন্ত্রীর কাছ থেকে প্রস্তাব না এলে সেই ভিসার আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়|

সীমান্ত সন্ত্রাস নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছেই| তা সত্ত্বেও বিপদগ্রস্ত পাকিস্তানি নাগরিকদের ভারতে আসার ভিসা পাইয়ে দিয়েছেন| অথচ ইসলামাবাদে মৃতু্যদণ্ডের সাজাপ্রাপ্ত কুলভূষণ যাদবের মায়ের বেলায় গড়িমসি করছে পাকিস্তান সরকার | যার জেরে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেন নি বিদেশমন্ত্রী | সোমবার সকালে পাকিস্তানের বিদেশমন্ত্রী সরতাজ আজিজকে নিশানা করে পর পর বেশ কয়েকটি টুইট করেন তিনি| তাতে লেখেন, চিকিত্সার প্রয়োজনে যে সমস্ত পাকিস্তানি নাগরিক ভারতে আসার আবেদন জানিয়েছেন, তাঁদের সকলের প্রতিই সমবেদনা রয়েছে আমার | নিজের দেশের নাগরিকদের আবেদন নিশ্চয়ই বিবেচনা করে দেখেছেন সরতাজ আজিজ| ইসলামাবাদ সুপারিশেই পাক নাগরিকদের মেডিক্যাল ভিসা মঞ্জুর করি আমরা| আর আজিজ নিজের দেশের মানুষের আবেদন মঞ্জুর করবেনই বা না কেন? তবে কিছুদিন আগে সরতাজ আজিজকে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলাম আমি| ভারতীয় নাগরিক শ্রীমতি অবন্তিকা যাদবের ভিসার আবেদন মঞ্জুর করতে অনুরোধ জানিয়েছিলাম| নিজের ছেলেকে দেখতে পাকিস্তান যেতে চান উনি| সেই ছেলে যাঁকে পাকিস্তানে মৃতু্যদণ্ডের সাজা শোনানো হয়েছে| কিন্তু ভিসা মঞ্জুর করা তো দূর, চিঠির জবাব দেওয়ার ভদ্রতাটুকু দেখাননি আজিজ| তবে এতে বিপদগ্রস্ত পাক নাগরিকদের ভয় পাওয়ার কিছু নেই| সবকিছু আগের মতোই চলবে| ইসলাবাবাদের সুপারিশ পেলে, যত তাড়াতাড়ি সম্ভব মেডিক্যাল ভিসার ব্যবস্থা করে দেব আমরা|

উল্লেখ্য, চরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে গত বছর গে্রফতার করে পাক সেনা| উপযুক্ত প্রমাণপত্র ছাড়াই এ বছরের শুরুতে তাঁকে মৃতু্যদণ্ডে দণ্ডিত করে সেখানকার সামরিক আদালত| সেই থেকে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করতে চেয়ে ইসলামাবাদকে আর্জি জানিয়েছে ভারত| কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরে আসতে হয়েছে| উপায়ান্তর না দেখে শেষ পর‌্যন্ত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় দিল্লি| ভারতের আর্জিতে সাড়া দিয়ে গত ১৮ মে কুলভূষণের মৃতু্যদণ্ডে স্থগিতাদেশ দেয় আন্তর্জাতিক আদালত| মামলার নিষ্পত্তি না হওয়া পর‌্যন্ত কুলভূষণকে ফাঁসি দেওয়া যাবে না বল ইসলামাবাদকে সাফ জানিয়ে দেন প্রেসিডেন্টবিচারপতি| তারপরই কুলভূষণের মায়ের ভিসার জন্য আবেদন করা হয়| কিন্তু সেই নিয়ে টুঁ শব্দটি করেনি ইসলামাবাদ| অথচ সেই অবস্থাতেই একাধিক পাকিস্তানি নাগরিকের মেডিক্যাল ভিসার আবেদন মঞ্জুর করেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ|

সম্প্রতি মুখের ক্যান্সারে আক্রান্ত ২৫ বছর বয়সী পাক নাগরিক ফয়জা তনভিও মেডিক্যাল ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন| কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দোহাই দিয়ে তাঁর আবেদন খারিজ করে ইসলামাবাদ| বাধ্য হয়ে টুইটারে সুষমা স্বরাজের সাহায্য চান তিনি| জবাবে বিদেশমন্ত্রী লেখেন, পাকিস্তান সরকারের সুপারিশ পেলে তবেই মেডিক্যাল ভিসা মঞ্জুর করি আমরা | নিজের দেশের নাগরিকের আবেদনে সরতাজ আজিজ কেন সাড়া দিচ্ছেন না ৱুঝতে পারছি না| এদিকে পাকিস্তান সরকারের সুপারিশ ছাড়াই ফয়জার চিকিত্সা করতে রাজি হয়েছে গাজ়িয়াবাদে ইন্ডারপ্রাস্থা ডেন্টাল কলেজে ও হাসপাতাল (আইডিসিএইচ) | ইতিমধ্যেই চিকিৎসার জন্য আইডিসিএইচ- কে ১০ লাখ টাকা দিয়েছেন ফয়জার।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top