News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩ হাজার পদে নিয়োগে শিক্ষা দপ্তরের কর্তাকে উকিল নোটিশ দিলেন কম্পিউটার ফ্যাকাল্টিরা
Image

১৩ হাজার পদে নিয়োগে শিক্ষা দপ্তরের কর্তাকে উকিল নোটিশ দিলেন কম্পিউটার ফ্যাকাল্টিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ চাকুরী নিয়ে জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্য বামফ্রন্ট সরকারের৷ যে ভুল নিয়োগ-নীতির কারণে সর্বোচ্চ ন্যায়ালয় ১০,৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল করে দিল, সেই ১০,৩২৩ জন চাকুরীহারা শিক্ষকদের ফের চাকরি প্রদানের প্রাথমিক পর্যায়েই আইনি সমস্যায় পরতে চলেছে রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর৷ এইসব চাকুরী হারাদের চাকুরীতে পুনরায় নিয়োগের জন্য নতুন করে অশিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগের যোগ্যতা হিসাবে ৫ বছর ও ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা অবশ্যক বলে ঘোষণা দেয় বিদ্যালয় শিক্ষা দফতর৷ ইতিমধ্যে এই পদগুলিতে নিযুক্তির জন্য বিজ্ঞপ্তিও জারি হওয়ায় এই নতুন পদগুলিতে ঘোষিত নিয়োগ নীতি অনুযায়ী রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে এসসিইআরটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত কম্পিউটার ফ্যাকাল্টিদের সরকারী চাকুরী পাওয়ার সম্ভাবনা দেখা দেয়৷ যদিও ২০১৫ সালের ৩১ মার্চ তারা চাকুরী থেকে ছাটাই হয়েছেন৷ কিন্তু এর আগে কম্পিউটার ফ্যাকাল্টি হিসাবে নিয়োগ করা হলেও তাদেরকে দিয়ে নিয়মিত শিক্ষকদের মতই ক্লাস নেওয়া থেকে শুরু করে পরীক্ষার উত্তর পত্র পর্যন্ত মূল্যায়ন করানো হয়েছে যার প্রমাণ রয়েছে বিদ্যালয়গুলির পুরানো নথিতে৷
কম্পিউটার ফ্যাকাল্টি পদে চাকরি পেয়েও তারা কোনদিন নিয়মিত শিক্ষকদের মত পাঠাদান কিংবা অন্যান্য কাজ থেকে পিছুপা হননি চাকরিতে নিয়মিত হওয়ার আশায়৷ চাকুরী থেকে বরখাস্ত কম্পিউটার ফ্যাকাল্টিরা যে যেই সুকলে শিক্ষকতার কাজ করেছিলেন সেই সুকল থেকে অভিজ্ঞতার শংসাপত্র আদায়রে জন্য প্রধান শিক্ষকদের সঙ্গে দেখা করেন৷ প্রাথমিকভাবে প্রধান শিক্ষকরা তা দিতে অসম্মত হলেও পরবর্তী সময়ে বিদ্যালয়ের নথিপত্রে এই কম্পিউটার শিক্ষকদের নিয়মিত পাঠদান বা অন্যান্য কাজের প্রমাণ পেয়ে বাধ্য হয়ে অভিজ্ঞতার শংসাপত্র দিয়ে দেন৷ কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজ্ঞতার শংসাপত্রে স্বাক্ষর করলেও উপ-অধিকর্তা স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করেন৷ এইদিকে শিক্ষা দপ্তরের ঘোষনা অনুযায়ী সোমবারেই অশিক্ষক পদে আবেদন দাখিলের সময়সীমা শেষ হচেছ৷ এই সময়ের মধ্যে সাড়া রাজ্যের কম্পিউটার ফ্যাকাল্টি পদের চাকুরী হারারা তাদের যোগ্যতার শংসাপত্র পায় কিনা, তবে এইসব চাকুরী প্রার্থীরা বঞ্চিত হলে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা স্থির করে রেখেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top