News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল ফিলিপাইন্স আইল্যান্ডে জোরালো ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৯
Image

সেন্ট্রাল ফিলিপাইন্স আইল্যান্ডে জোরালো ভূকম্পন, কম্পাঙ্ক ৫.৯

ম্যানিলা, ১০ জুলাই (হি.স.): জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সেন্ট্রাল ফিলিপাইন্স আইল্যান্ড| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৯| জোরালো ভূকম্পন সত্ত্বেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৯.৪১ মিনিট নাগাদ ৫.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় সেন্ট্রাল ফিলিপাইন্স আইল্যান্ডে| ভূমিকম্পের উত্সস্থল ছিল লেয়তে প্রদেশের ৱুরাউয়েন থেকে ১৩.৩ কিলোমিটার পশ্চিমে, ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে| তবে ভূকম্পনের জেরে সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি|
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ ৬.৫ তীব্রতা ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপাইন্স| প্রাণ হারিয়েছিলেন দুই জন| আহতের সংখ্যা ছিল অন্তত ৭২| প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইন্সে গোটা বছরই মৃদু অথবা শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top