News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর কাছে অসমের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী, সবধরনের সাহায্যের আশ্বাস
Image

মুখ্যমন্ত্রীর কাছে অসমের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী, সবধরনের সাহায্যের আশ্বাস

গুয়াহাটি, ০৯ জুলাই, (হি.স.) : বিদেশ সফর শেষ করে দেশ ফিরেই রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। অসমের চলমান বন্যা পরিস্থিতি জানতে আজ রবিবার মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সর্বশেষ বন্যায় ক্ষয়ক্ষতি, উদ্ধার, ত্রাণ সাহায্য বিলি ইত্যাদি সম্পর্কে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্ৰহণ করেছে তার বিবরণ প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্ৰী দিয়েছেন বলে দিশপুর সূত্রের খবরে জানা গেছে। সব শুনে, বন্যা মোকাবিলায় রাজ্যকে সব ধরনের সহায়তা কেন্দ্ৰীয় সরকার করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

টেলিফোনে বাৰ্তালাপের সময় মুখ্যমন্ত্ৰী সনোয়াল নাকি প্ৰধানমন্ত্ৰীকে জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্ৰহণ করেছে। প্ৰত্যেক মন্ত্ৰীকে বন্যা কবলিত জেলায় যাওয়ার নির্দেশও যে তিনি দিয়েছেন এবং সে অনুয়ায়ী সব মন্ত্রী-বিধায়ক নির্দিষ্ট এলাকায় গিয়ে বন্যা মোকাবিলা, বন্যা পীড়িতদের উদ্ধার অভিযান, ত্রাণ সামগ্রী বণ্টনে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে সাহায্য ও তদ্বির করছেন বলে মোদীকে জানান মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ।

তছাড়া, মন্ত্ৰী-বিধায়করা বন্যা কবলিত জেলাগুলি সফরের পাশাপাশি সেখানকার পরিস্থিতি সরেজমিনে পর্যবক্ষণ করে এসে বিস্তারিত প্রতিবেদন তাঁর হাতে দাখিল করবেন বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টেলিফোনিক বাৰ্তালাপে মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰীকে জানিয়েছেন, বন্যা পরিস্থিতির তিনি নিয়িমিত পর্যবেক্ষণ করছেন। ঘন ঘন মন্ত্রী-বিধায়ক, আমলাদের সঙ্গে বৈঠক করছেন, তা-ও জানিয়েছেন তিনি। বন্যা কবলিত জেলা প্ৰশাসনকে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতেও তিনি নির্দেশ দিয়েছেন বলে প্রদানমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

কেবল তা-ই নয়, বন্যায় মৃত্যুবরণকারীদের নিকট আত্মীয়ের হাতে ৪৮ ঘণ্টার মধ্যে এককালীন অর্থ সাহায্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ। বন্যাপীড়িত এলাকায় পৰ্যাপ্ত পরিমাণের পানীয় জল, শিশুখাদ্য, খাদ্যপণ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা-সহ প্ৰয়োজনীয় সব ব্যবস্থা গ্ৰহণ করা হচ্ছে বলেও মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰীকে জানিয়েছেন।

এদিকে বন্যার করালগ্রাসে পড়ে ক্ষতিগ্ৰস্ত সড়ক মেরামতি, নদী ভঙান প্রতিরোধে রাজ্য সরকার ড্ৰেজা কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং ভাঙন প্ৰবণ এলাকাগুলিতে ভাঙন রোধ করার মতো সরঞ্জাম মজুত রাখার ব্যবস্থাও তাঁর সরকার করেছে বলে প্ৰধানমন্ত্ৰীকে জানান মুখ্যমন্ত্রী।

সব শুনে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী নাকি বলেছেন, অসমের বন্যা্ পরিস্থিতির বিষয়টি যথেষ্ট গুরিত্ব সহকারে গ্ৰহণ করেছে কেন্দ্র। রাজ্যের বন্যা সমস্যা মোকাবিলা করতে রাজ্যকে সব ধরনের সহায়তা কেন্দ্ৰীয় সরকার করবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top