News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে পুলিশ কনভয়ে সন্ত্রাসী হামলা, এসএসপি সহ মৃত ৩
Image

পাকিস্তানে পুলিশ কনভয়ে সন্ত্রাসী হামলা, এসএসপি সহ মৃত ৩

করাচি, ১০ জুলাই (হি.স.): পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আত্মঘাতী মানববোমা হামলায় প্রাণ হারালেন উচ্চ পদস্থ এক পাকিস্তানি পুলিশ অফিসার সহ মোট তিন জন| সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন অন্তত ১১ জন| উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার বিস্ফোরণটি হয়েছে বালুচিস্তান প্রদেশের ছামান শহরে, বোঘরা রোডে| প্রথমে পুলিশের তরফে জানানো হয় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়েছে| পরে জানা যায় পুলিশ কনভয়ে আত্মঘাতী হামলা হয়েছে|

আত্মঘাতী হামলার পর আশঙ্কাজনক অবস্থায় এসএসপি সাজিদ খানকে হাসপাতালে ভর্তি করা হয়| চিকিত্সা চলাকালীন তিনি প্রাণ হারান| প্রাণ হারিয়েছেন আরও দু’জন| আতঙ্কবাদী হামলায় আহত হয়েছেন অন্তত ১১ জন| ডেপুটি কমিশনার কাশির খান জানিয়েছেন, আত্মঘাতী এক বোম্বার বাইকে করে এসে এসএসপি-র কনভয়ে বিস্ফোরণ ঘটায়|

সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি| নিন্দা করেছেন আভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলি খান ও স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ আহমেদ ৱুগতি| এখনও পর‌্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top