News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূলের বিচ্ছিন্নতার ভাইরাস ছড়াচ্ছে পশ্চিমবঙ্গেও ঃ সুদীপ বর্মণ
Image

তৃণমূলের বিচ্ছিন্নতার ভাইরাস ছড়াচ্ছে পশ্চিমবঙ্গেও ঃ সুদীপ বর্মণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই৷৷ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভুল সিদ্ধান্তের মাসুল দিতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর সিদ্ধান্ত দলের জন্য কাল হবে৷ এমনই মনে করেন ত্রিপুরাে তৃণমূলের ৬ বিধায়ক গোষ্ঠীর নেতা সুদীপ রায় বর্মণ৷ রবিবার তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরর এই সিদ্ধান্তের তিনি তাঁর বাম বিরোধী পরিচিতিকে ম্লান করে দিয়েছে৷ এর প্রভাব শুধু ত্রিপুরাতেই নয় পশ্চিমবঙ্গেও পরবে৷ ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সমাধিক্ষেত্র প্রায় প্রস্তুত হয়ে গেছে৷ তবে বিচ্ছিন্নতায় ভাইরাস এবার তৃণমূলের উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গেও ছড়াচ্ছে৷
প্রসঙ্গত, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে মীরা কুমারকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ তবে বাম সমর্থিত প্রার্থীকে ভোট দিতে নারাজ ত্রিপুরা তৃণমূল৷ দলনেত্রীর সিদ্ধান্ত অস্বীকার করে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী রামনাথ কোবিন্দকেই ভোট দেবেন বলে স্থির করেন ত্রিপুরার ছয় তৃণমূল বিধায়ক৷ যার জেরে তৃণমূল নেতৃত্ব তাঁদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে৷ এই পরিস্থিতিতে আজ সুদীপ রায় বর্মণ বলেন, সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মীরা কুমারকে সমর্থন করার মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত দলের জন্য কাল হবে৷ এই সিদ্ধান্তে তিনি তাঁর বাম বিরোধী পরিচিতিকে ম্লান করে দিয়েছেন৷ এর প্রভাব শুধু ত্রিপুরাতেই নয় পশ্চিমবঙ্গেও পরবে৷ পশ্চিমবঙ্গের বিধায়ক ও সংসদের নাম উল্লেখ না করে তিনি বলেন, সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মীরা কুমারকে সমর্থন করায় তৃণমূল নেত্রীর সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না৷ পশ্চিমবঙ্গেও ক্ষোভ চরমে৷ অনেকের সঙ্গেই তাঁর কথাবার্তা হয়েছে৷ অনেকেই রাষ্ট্রপতিনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীকেই ভোট দেবেন৷ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনার পরেই এর স্পষ্ট প্রমাণ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
ত্রিপুরায় ৬ তৃণমূল বিধায়ক নতুন পরিকল্পনা নিয়ে তাঁদের রাজনৈতিক কর্মসূচি মোটামুটি ভাবে শুরু করে দিয়েছে৷ রাষ্ট্রপতি নির্বাচনের পরেই তাঁরা বিজেপিতে যোগ দেবেন৷ সংশ্লিষ্ট বিষয়ে তৃণমূলের ৬ বিধায়ক গোষ্ঠীর নেতাতাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের ঘোষণা আগামী রাষ্ট্রপতি নির্বাচনের পরেই দেওয়া হবে বলে সুদীপ বাবু জানান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top