News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী শিক্ষাবর্ষ থেকে পুণরায় চালু হচ্ছে পাশ-ফেল প্রথা
Image

আগামী শিক্ষাবর্ষ থেকে পুণরায় চালু হচ্ছে পাশ-ফেল প্রথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকে পাশ-ফেল প্রথা পুণরায় চালু হচ্ছে৷ রাজ্য চাইলে এই প্রথা চালু করতে পারবে৷ কেন্দ্রীয় সরকার পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার সিদ্ধান্তে সীলমোহর দিয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী ড মহেন্দ্র নাথ পান্ডে৷
তিনি বলেন, পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার বিষয়ে পর্যালোচনা হয়েছে৷ অধিকাংশ রাজ্য চাইছে এই প্রথা পুণরায় চালু হউক৷ এনিয়ে সিএবি’র বৈঠকে একাধিকবার আলোচনা হয়েছে৷ এর বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছে৷ তিনি জানান, কিছু কিছু পাশ-ফেল প্রথা পুণরায় চালু করতে রাজী নয়৷ কিন্তু, অধিকাংশ রাজ্যই চাইছে এই প্রথা পুণরায় চালু হউক৷ তবে, এবছর এই প্রথা চালু করা সম্ভব নয়৷ কারণ, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে৷ আগামী শিক্ষাবর্ষ থেকে গোটা দেশে পুণরায় চালু হবে পাশ-ফেল প্রথা৷ তাই, যে রাজ্যগুলি পাশ-ফেল প্রথা পুণরায় চালু করতে চাইছে তাদের সেই অধিকার দেওয়া হয়েছে৷ এই প্রথা কোন রাজ্য চালু করুক বা না করুক, তাতে কেন্দ্রীয় সরকার কোন হস্তক্ষেপ করবে না৷
ড পান্ডে জানান, ইতিমধ্যে পাশ-ফেল প্রথা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এখন রাজ্যগুলিও নিজেদের ইচ্ছেমতো এই প্রথা চালু করতে পারবে৷ তিনি বলেন, পাশ-ফেল তুলে দেওয়ায় দেশের শিক্ষাব্যবস্থায় বিরাট প্রভাব পড়েছে৷ অনেক ছাত্রছাত্রীর ক্ষতি হয়েছে৷ অবশ্য, এর জন্য তিনি শিক্ষক-শিক্ষিকাদের দায়ি করেছেন৷ তিনি বলেন, পাশ-ফেল প্রথা না থাকায় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা অনেকেই নিজেদের দায়িত্ব পালনে গড়িমসি করেছেন৷ ফলে, যে উদ্দেশ্যে পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি৷ বরং ক্ষতি হয়েছে৷
উল্লেখ্য, ২০০৬ সালে তদানিন্তন কেন্দ্রীয় সরকার পাশ-ফেল প্রথা তুলে দিয়েছিল৷ কিন্তু, শিক্ষা ব্যবস্থায় এর মারাত্মক কুপ্রভাব পড়েছে এই অভিযোগ এনে অভিভাবকদের ফোরাম পুণরায় পাশ-ফেল চালু করার দাবিতে সোচ্চার হন৷ কেন্দ্রীয় সরকার এই দাবির ভিত্তিতে বিভিন্ন রাজ্যের মতামত সংগ্রহ করে৷ তাতে, ত্রিপুরা সহ অধিকাংশ রাজ্য পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার পক্ষে মত দেয়৷ রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সম্প্রতি জানিয়েছিলেন, পাশ-ফেল পুণরায় চালু হউক চাইছে রাজ্য সরকার৷ কেন্দ্রের কাছে রাজ্যের সিদ্ধান্ত জানানো হয়েছে৷ এমনকি, এবিষয়ে কেন্দ্রের সবুজ সংকেত মিলতেই রাজ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ পাশ-ফেল প্রথা পুণরায় চালু করার ক্ষেত্রে রাজ্য সবরকমভাবে প্রস্তুত৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top