News Flash

  • Home
  • Uncategorized
  • তনুশ্রী হত্যা মামলায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতার পরিবার
Image

তনুশ্রী হত্যা মামলায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে মৃতার পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷ রাজধানীর ধলেশ্বর চৌদ্দ নং রোর্ড এলাকার গৃহবধূ তনুশ্রী রায়কে হত্যা করার সঙ্গে যুক্তদের শাস্তির দাবীতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন মৃতার পরিবার৷ এদিকে তনুশ্রী হত্যাকান্ডের তিন মাস পরও তদন্তকারী পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে পারেনি৷ অভিযুক্ত স্বামী দীপ্তনু রায় চৌধুরী ও তার পিতা মাতাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে খেজুর বাগান এলাকাবাসী৷ ধলেশ্বর ও খেজুরবাগানবাসীরাও অভিযুক্তদের শাস্তির দাবীতে রাজধানীতে মোমবাতি মিছিল সংগঠিত করেন৷ মুখ্যমন্ত্রী মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন৷ অভিযোগ, পুলিশ কৌশলে মামলাটি হাল্কা করে অভিযুক্তদের পার পাইয়ে দিতে চাচ্ছিল৷ শেষ পযন্ত ডিএসপি অলিভিয়া দেববর্মার তত্বাবধানে তদন্ত শুরু হয়৷ আদালতে প্রাথমিক চার্জশীটও জমা পড়ে৷ ময়নাতদন্তের রিপোর্টে তনুশ্রীর শরীরে বিষের সন্ধান পাওয়া যায়৷ অভিযুক্ত যে দোকান থেকে বিষ কিনেছিল তারও প্রমাণপত্র সংগ্রহ করে পুলিশ৷ অভিযোগ নয়, এপ্রিল তনুশ্রীকে বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি মিলে বিষ খাইয়ে হত্যা করে৷ তাদের বিরুদ্ধে পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করা হয়৷ তাছাড়াও ২০১৫ সালের ১২ সেপ্ঢেম্বর গৃহবধূ তনুশ্রী পণের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে জিবি ফাঁড়িতে জিডি এন্ট্রি করা হয়েছিল৷ জিডি এন্ট্রি নম্বর ২৭৩৷ এদিকে, তনুশ্রী রায় হত্যা মামলায় অভিযুক্ত স্বামী দিপ্তনু রায় চৌধুরীর জামিন বাতিল করে জেল হাজতে রেখে মামলা চালানোর জন্য হাইকোর্টে আবেদন জানানো হবে বলে জানিয়েছে মৃতার পরিবার৷ অভিযুক্ত জামিনে থাকলে মামলা প্রভাবিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা৷ প্রসঙ্গত, তনুশ্রী হত্যা মামলা নিয়ে রাজধানী আগরতলা শহরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল৷ এলাকাবীসও সুবিচার দাবী করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top