News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার বেহাল অবস্থা, সংস্কার না করায় পঞ্চায়েতে তালা দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী
Image

রাস্তার বেহাল অবস্থা, সংস্কার না করায় পঞ্চায়েতে তালা দিলেন ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জুলাই৷৷ রাস্তা সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী তালা ঝুলালেন পঞ্চায়েত অফিসে৷ ব্রহ্মাছড়া গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ড’র একটি রাস্তা সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে৷ তাই ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন৷ এলাকাবাসীর অভিযোগ পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক আধিকারিক পর্যন্ত দীর্ঘ এক বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ দীর্ঘ দিন ধরেই রাস্তার বেহাল অবস্থা৷ এলাকাটি প্রধানত কৃষিপ্রধান৷ এলাকার কৃষকরা নিজের উৎপাদিত ফসল বাজারজাত করতে সমস্যার মুখে পড়ছেন প্রতিনিয়ত৷ এছাড়া যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে উঠেছে রাস্তাটি৷ এলাকাবাসীর দাবি, রাস্তাটি অতিসত্ত্বর সংস্কার করা হোক৷ পঞ্চায়েত অফিসে তালা ঝুলানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ সহ মহকুমা প্রশাসনের আধিকারিকরা৷ তাঁরা দীর্ঘক্ষন এলাকাবাসীর সাথে কথা বলেন৷ এলাকাবাসীর দাবী এই রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসনকে আজকেই প্রতিশ্রুতি দিতে হবে, যে কবে নাগাদ রাস্তাটি সংস্কার সাধন হবে৷ কারন কৃষকদের এখন ফসলের মরসুম৷ তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে৷ পরবর্তী সময়ে প্রশাসনের আধিকারিকদের থেকে রাস্তা সংস্কারের আশ্বাস পেয়ে এলাকাবাসী পঞ্চায়েত কার্যালয়ের তালা খুলে দেন৷
অমরপুর সংযোজন ঃ অমরপুর থেকে বুররিয়া যাওয়ার একটি মাত্র পথ নেই বিকল্প কোন রাস্তা৷ এই একমাত্র পথটির বেহাল দশা দীর্ঘদিন দরে৷ এই নিয়ে এক হ্রাস ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগন থেকে শুরু করে যান চালকরা৷ স্থানীয় জনগন জানিয়েছেন, বর্তমান সময় থেকে প্রায় ৭/৮ বছর মধ্যের এক বারের জন্য এই রাস্তাটি তৈরী করা হয়েছিল৷ কিন্তু এর পর এক বারের জন্য ঐ রাস্তাটি মেরামত করা হয়নি৷ সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে দফতরকে এলাকাবাসীরা৷ এক অটো চালক বলেন, রাস্তার এই সংকটজনক পরিস্থিতি দীর্ঘদিন ধরে৷ যান চলাচল তাদের অনেক সমস্যার মুখে পড়তে হয় এবং রাস্তা সংস্কারের জন্য কয়েকবার ডেপুটেশন দেওয়া হয়েছে দফতরকে৷ কিন্তু দফতর থেকে আজ পর্যন্ত এই রাস্তা মেরামত করার জন্য কোন প্রকার উদ্যোগ নেওয়া হয়নি৷

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top