News Flash

  • Home
  • Uncategorized
  • তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার শুরু করলেন কোবিন্দ
Image

তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার শুরু করলেন কোবিন্দ

হায়দরাবাদ, ৪ জুলাই (হি.স.): তেলুগু রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার শুরু করলেন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র পছন্দের পদপ্রার্থী রামনাথ কোবিন্দ| মঙ্গলবার বেগুমপেট বিমানবন্দরে রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ-কে স্বাগত জানান ভারতীয় জনতা পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, তেলুগু দেশম পার্টি এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতৃবৃন্দ| উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, বন্দ্রায়ু দত্তাত্রেয়, বিজেপির তেলেঙ্গানা ইউনিটের প্রধান কে লক্ষ্মণ, তেলেঙ্গানার উপ-মুখ্যমন্ত্রী মহম্মদ মেহমুদ আলি, মন্ত্রী এন নরসিমহা রেড্ডি, হরিশ রাও প্রমুখরা|
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে| কেন্দ্রের শাসক জোট এনডিএ-র তরফে রাষ্ট্রপতি পদে লড়ছেন রামনাথ কোবিন্দ| কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধীদের একটা বড় অংশের প্রার্থী হিসেবে লড়ছেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার| রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২০ জুলাই|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top